ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি

বরিশালে জ্বালানি তেলের তীব্র সংকট: ডিপো থেকে সরবরাহ অর্ধেকে নামায় ভোগান্তিতে গ্রাহক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ০৮:২৯:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ০৮:২৯:২৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
বরিশালে জ্বালানি তেলের তীব্র সংকট: ডিপো থেকে সরবরাহ অর্ধেকে নামায় ভোগান্তিতে গ্রাহক ছবি: সংগৃহীত

বরিশাল নগরী ও জেলাজুড়ে জ্বালানি তেলের সরবরাহ ঘাটতি ভয়াবহ আকার ধারণ করেছে। চাহিদার তুলনায় তেল না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালক ও সাধারণ মানুষ। শনিবার (২৮ মার্চ) দুপুরে নগরীর নতুন বাজার এলাকার তালুকদার ফিলিং স্টেশনে দেখা যায়, প্রতিটি মোটরসাইকেলে মাত্র ৩০০ টাকার অকটেন দেওয়া হচ্ছে এবং পেট্রোল শেষ হয়ে যাওয়ায় সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। ফিলিং স্টেশন মালিকদের দাবি, ডিপোগুলো থেকে প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ায় তারা দিনের একটি নির্দিষ্ট সময়ের পর বিক্রি বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন।

 

​রাব্বি ফিলিং স্টেশনের মালিক সুমন খান বর্তমান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে জানান, তার পাম্পে প্রতিদিন যেখানে ১৬ হাজার লিটার ডিজেল প্রয়োজন, সেখানে তিন দিন পরপর মাত্র ১০ হাজার লিটার তেল সরবরাহ করা হচ্ছে। পেট্রোল ও অকটেনের ক্ষেত্রেও চাহিদার অর্ধেকেরও কম সরবরাহ দিচ্ছে ডিপোগুলো। সরবরাহ ব্যবস্থার এই চরম সমন্বয়হীনতার কারণে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন তৈরি হচ্ছে এবং অনেক সময় চালকদের খালি হাতে ফিরতে হচ্ছে।

 

​এদিকে তেলের সংকটে নিয়মিত ট্রিপ দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবহন চালকরা। এতে যাত্রী পরিবহন ব্যাহত হওয়ার পাশাপাশি ভাড়ার ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এই সংকটের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা আদায়ের চেষ্টা করছেন। সামগ্রিকভাবে তেলের এই তীব্র সংকট বরিশালের জনজীবন ও ব্যবসা-বাণিজ্যকে স্থবির করে তুলছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।