ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি

পাটুরিয়া ফেরিঘাটে ফেরিতে আগুনের ঘটনা, আতঙ্কিত যাত্রী—ক্ষয়ক্ষতি নেই

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ১১:০৬:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ১১:০৬:৩২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
পাটুরিয়া ফেরিঘাটে ফেরিতে আগুনের ঘটনা, আতঙ্কিত যাত্রী—ক্ষয়ক্ষতি নেই ছবি সংগৃহীত

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে একটি ফেরিতে হঠাৎ আগুন ও ঘন কালো ধোঁয়া দেখা দিলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটের ৩ নম্বর ফেরিঘাটে এ ঘটনা ঘটে। ‘কেরামত আলী’ নামের ফেরিটি তখন ঘাটে অবস্থান করছিল।
 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হঠাৎ করেই ফেরিটির সাইলেন্সার পাইপ থেকে আগুনের শিখা এবং কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এতে ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকদের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং তারা দ্রুত ফেরি থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান।
 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়।
 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম জানান, সাইলেন্সারের পাইপ জ্যাম হয়ে যাওয়ার কারণে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি নিশ্চিত করেন, এতে কোনো আর্থিক ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।