ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র

ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯% পোশাক কারখানা: বিজিএমইএ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ১১:৫৪:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ১১:৫৪:৪৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯% পোশাক কারখানা: বিজিএমইএ

 

ঢাকা ও চট্টগ্রামের অধিকাংশ পোশাক কারখানাই ঈদ বোনাস পরিশোধ করেছে বলে জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
 

মঙ্গলবার (১৭ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, মোট ২ হাজার ১২৭টি চালু কারখানার মধ্যে ২ হাজার ৮০টি কারখানা ঈদ বোনাস দিয়েছে, যা মোটের ৯৭ দশমিক ৭৯ শতাংশ।
 

বিজিএমইএ’র তথ্য অনুযায়ী, ঢাকা অঞ্চলে রয়েছে ১ হাজার ৭৮৫টি এবং চট্টগ্রামে ৩৪২টি চালু পোশাক কারখানা।

ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে ২ হাজার ১০৪টি কারখানা, যা শতকরা ৯৮ দশমিক ৯২ শতাংশ। এর মধ্যে ঢাকার ১ হাজার ৭৬৭টি এবং চট্টগ্রামের ৩৩৭টি কারখানা রয়েছে।
 

এছাড়া মার্চ মাসের অগ্রিম বেতন পরিশোধের পরিকল্পনা রয়েছে ৮৭০টি কারখানার, যা মোটের ৪০ দশমিক ৯০ শতাংশ। এর মধ্যে ঢাকার ৮৪০টি এবং চট্টগ্রামের ৩০টি কারখানা অন্তর্ভুক্ত।
 

ঈদকে সামনে রেখে শ্রমিকদের বেতন ও বোনাস সময়মতো পরিশোধ হওয়ায় শিল্পখাতে স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।