ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে কড়া সমালোচনা হাকিম জেফ্রিজের, ‘অবৈধ যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র’

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ১১:৩২:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ১১:৩২:১৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে কড়া সমালোচনা হাকিম জেফ্রিজের, ‘অবৈধ যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র’ ছবি: সংগৃহীত

 

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের শীর্ষ ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিজ। তিনি অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রকে একটি ‘অবৈধ যুদ্ধে’ জড়িয়ে ফেলেছে, যা দেশীয় অর্থনীতি ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করছে।
 

মঙ্গলবার (১৭ মার্চ) এক সংবাদ সম্মেলনে জেফ্রিজ বলেন, ইরানকে লক্ষ্য করে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত ছিল অযৌক্তিক এবং তা মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা সৃষ্টি করছে। তার মতে, এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে আরও ঝুঁকিপূর্ণ অবস্থায় নিয়ে যাচ্ছে এবং জাতীয় স্বার্থের পরিপন্থী।
 

তিনি আরও অভিযোগ করেন, ট্রাম্প ও রিপাবলিকানদের নীতির কারণে সাধারণ আমেরিকানদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। বিশেষ করে স্বাস্থ্যসেবা, জ্বালানি, আবাসন ও খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এসব নীতির ফলে অর্থনৈতিক চাপ বাড়ছে।
 

জেফ্রিজ দাবি করেন, ‘মেডিকেইড’ খাতে বড় ধরনের কাটছাঁটের কারণে স্বাস্থ্যসেবা খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এর প্রভাবে হাসপাতাল ও কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এতে লাখো মানুষের চিকিৎসা ব্যয় বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন।
 

ইরান ইস্যুতে প্রশাসনের কৌশল নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, সরকার জনগণকে স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেনি কেন প্রতিদিন বিপুল অর্থ ব্যয় করে এই সামরিক অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, যুদ্ধের কোনো সুস্পষ্ট লক্ষ্য বা ‘এক্সিট স্ট্র্যাটেজি’ নেই।

বৈশ্বিক জ্বালানি বাজার নিয়েও সতর্কতা দেন জেফ্রিজ। তিনি বলেন, এই সংঘাত হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটকে ঝুঁকির মুখে ফেলতে পারে, যা আন্তর্জাতিক বাজারে সরবরাহ বিঘ্নিত করতে পারে।
 

উল্লেখ্য, এর আগে সিনেটে ডেমোক্র্যাটদের সংখ্যালঘু নেতা চাক শুমারও ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেছিলেন। তিনি প্রশাসনের পক্ষ থেকে পরস্পরবিরোধী বক্তব্যের অভিযোগ তুলে এ বিষয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রকাশ্যে জবাবদিহির দাবি জানান।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।