ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের

ঈদে ৭ দিন বন্ধ বেনাপোল স্থলবন্দর, সীমিত আকারে চলবে কাস্টমস কার্যক্রম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০১:৪৯:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০১:৪৯:১৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
ঈদে ৭ দিন বন্ধ বেনাপোল স্থলবন্দর, সীমিত আকারে চলবে কাস্টমস কার্যক্রম ছবি সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৭ দিন বন্ধ থাকছে বেনাপোল স্থলবন্দর। তবে ছুটির মধ্যেও সীমিত আকারে কাস্টমস কার্যক্রম চালু রাখার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (১৬ মার্চ) বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন সূত্রে এ তথ্য জানা যায়।

তারা জানান, মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল থেকে সোমবার (২৩ মার্চ) পর্যন্ত বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। এরপর মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে পুনরায় বন্দর ও কাস্টমস কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হবে।

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানান, ঈদের ছুটির কারণে বন্দরের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে। তবে কাস্টমসের সঙ্গে সমন্বয় করে সীমিত আকারে কার্যক্রম চালু রাখা হবে।

তিনি আরও বলেন, কোনো আমদানিকারক পণ্য ডেলিভারি নিতে চাইলে তা দেওয়া হবে। এছাড়া ছুটির সময়ে বন্দরে যাতে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।