ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ

হরমুজ প্রণালি অচল : মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে প্রায় ৬০%

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০৫:৫৪:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০৫:৫৪:৫৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
হরমুজ প্রণালি অচল : মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে প্রায় ৬০% হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি প্রায় ৬০ শতাংশ কমে গেছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে।
ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়েছে। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর তেল রপ্তানিতে বড় ধস নেমেছে। বাজার বিশ্লেষণী প্রতিষ্ঠান কেপলার জানিয়েছে, অঞ্চলটির জ্বালানি তেলের রপ্তানি প্রায় ৬০ শতাংশ কমে গেছে।
 
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, রবিবার পর্যন্ত আগের এক সপ্তাহে মধ্যপ্রাচ্যের আট দেশ—সৌদি আরব, কুয়েত, ইরান, ইরাক, ওমান, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত থেকে প্রতিদিন গড়ে ৯৭ লাখ ১০ হাজার ব্যারেল তেল রপ্তানি হয়েছে। অথচ ফেব্রুয়ারির একই সময়ে এই রপ্তানি ছিল দৈনিক প্রায় ২ কোটি ৫১ লাখ ৩০ হাজার ব্যারেল। সেই হিসাবে রপ্তানিতে পতন হয়েছে প্রায় ৬০ শতাংশ।
 
এদিকে তেল রপ্তানি কমে যাওয়ায় সমুদ্রে ভাসমান মজুদ দ্রুত বাড়ছে। কেপলারের বিশ্লেষক জোহানেস রাবল জানান, চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেলের ভাসমান মজুদ ৫ কোটি ব্যারেল ছাড়িয়ে গেছে।
 
তিনি বলেন, যুদ্ধ শুরুর আগে এই ভাসমান মজুদের পরিমাণ ছিল প্রায় ১ কোটি ব্যারেল। ফলে অল্প সময়ের মধ্যেই তেলের মজুদ কয়েক গুণ বেড়ে গেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।