ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে

ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জাতিসংঘের, সংযমের আহ্বান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০২-২০২৬ ১১:৩০:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৬ ১১:৩০:৪৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৩ বার পঠিত
ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জাতিসংঘের, সংযমের আহ্বান ছবি সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক উত্তেজনা প্রশমনে সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন।
 

শনিবার দেওয়া এক বিবৃতিতে জাতিসংঘ–এর মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেন, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং পরবর্তী সময়ে ইরানের পাল্টা আঘাতে তিনি গভীরভাবে মর্মাহত। তাঁর ভাষায়, “যেকোনো সশস্ত্র সংঘাতে শেষ পর্যন্ত সবচেয়ে বেশি মূল্য দিতে হয় বেসামরিক মানুষকে।”
 

তিনি সতর্ক করে বলেন, এ ধরনের হামলা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে এবং এর ফলে “মৃত্যু, ধ্বংস ও মানবিক দুর্ভোগ” বাড়বে। মানবাধিকার প্রধানের মতে, বেসামরিক জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করতে অবিলম্বে সংযম প্রদর্শন জরুরি।
 

ভলকার তুর্ক সব পক্ষকে যুক্তিবোধে ফিরে এসে উত্তেজনা কমানো এবং আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, মাত্র কয়েক ঘণ্টা আগেও কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা চলছিল।
 

উল্লেখ্য, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে হামলা শুরু হয় বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এর জবাবে ইরানও পাল্টা হামলা চালায়। চলমান এ সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে।
 

সূত্র: এএফপি


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।