ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন

ইইউ’র সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তির আহ্বান প্রধান উপদেষ্টার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০২-২০২৬ ১০:০৩:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৬ ১০:০৩:২৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
ইইউ’র সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তির আহ্বান প্রধান উপদেষ্টার ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা ধরে রাখতে দ্রুত ‘মুক্ত বাণিজ্য চুক্তি’ (এফটিএ) নিয়ে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় তৈরি পোশাকসহ অন্যান্য রপ্তানি পণ্যের বাজার নিশ্চিত করতে এখনই প্রস্তুতি নেওয়া জরুরি বলে মনে করেন তিনি। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় চেম্বার অব কমার্স (ইউরোচেম)-এর প্রতিনিধি দলের সাথে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ গুরুত্বারোপ করেন। বৈঠকে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারও উপস্থিত ছিলেন।

 

​প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, জাপানের সাথে সম্প্রতি সম্পন্ন হওয়া অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউরোপের বিশাল বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে এফটিএ কার্যকর ভূমিকা রাখবে। ইউরোচেম চেয়ারপারসন নুরিয়া লোপেজ জানান, ভারত ও ভিয়েতনাম ইতোমধ্যে ইইউ’র সাথে চুক্তির মাধ্যমে সুবিধাজনক অবস্থানে রয়েছে, তাই বাংলাদেশের জন্য এটি সময়ের দাবি। বৈঠকে ২০২৬ সালে ‘ইইউ-বাংলাদেশ বিজনেস ফোরাম’ আয়োজনের পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটে ইউরোপীয় পর্যবেক্ষক দলের উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন অধ্যাপক ইউনূস।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।