ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

বাংলাদেশিদের ওপর হবে নিপাহ ভাইরাসের ভ্যাকসিনের ট্রায়াল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০২:৩৩:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০২:৩৩:১০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
বাংলাদেশিদের ওপর হবে নিপাহ ভাইরাসের ভ্যাকসিনের ট্রায়াল
প্রাণঘাতী নিপাহ ভাইরাসের একটি ভ্যাকসিনের মধ্য পর্যায়ের (মিড-স্টেজ) ট্রায়াল বাংলাদেশে চালানো হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক বায়োটেক কোম্পানি পাবলিক হেলথ ভ্যাকসিনস (পিএইচভি)-এর ভ্যাকসিনটির ট্রায়াল ২০২৬ সালের শুরুতে বাংলাদেশে শুরু হবে। ভ্যাকসিনটির নাম পিএইচভিও২।
 
নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রতিবছর মৃত্যুর ঘটনা ঘটে। পিএইচভিও২ অন্যতম একটি ভ্যাকসিন যেটি মধ্য পর্যায়ের ট্রায়ালে আসতে সমর্থ হয়েছে।
 
বাংলাদেশে ট্রায়ালটি চালাতে পিএইচভিকে ১৭ দশমিক ৩ মিলিয়ন ডলার দেবে সিইপিআই।
 
ভ্যাকসিনটির প্রাথমিক ট্রায়ালে দেখা গেছে এটি নিরাপদ এবং এটি প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে।
 
বাংলাদেশে যে ট্রায়ালটি হবে সেখানে নিপাহ ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিনটির নিরাপত্তা, সহনশীলতা এবং সক্ষমতা পরীক্ষা করা হবে।
 
গবেষকরা প্রাপ্ত বয়স্ক ৫০০ বাংলাদেশি ও ৭০ শিশুর ওপর ট্রায়াল চালানোর পরিকল্পনা করছে।
 
সিইপিআই-র গবেষণা ও উন্নয়ন নির্বাহী পরিচালক ডাক্তার কেন্ট কেস্টার বলেছেন, ভ্যাকসিনটি প্রাথমিক অবস্থায় ভালো কার্যকারিতা দেখিয়েছে। এটির মাত্র একটি শট নিলেই দ্রুত প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে পারে। যা প্রাণঘাতী নিপাহর বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধী বিষয় হতে পারে।
 
নিপাত একটি অত্যন্ত ভয়ঙ্কর ভাইরাস। এটিতে আক্রান্ত ৭৫ শতাংশ মানুষেরই মৃত্যু হতে পারে। বর্তমানে নিপাহ ভাইরাসের স্বীকৃত কোনো ভ্যাকসিন নেই। সম্প্রতি ভারত ও বাংলাদেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত মানুষের সন্ধান পাওয়া গেছে। যদিও বাদুরের মাধ্যমে ছড়ানো এ ভাইরাস যে কোনো মানুষকে আক্রান্ত করতে পারে। এতে করে বিশ্বের কোটি কোটি মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন।
 
বাংলাদেশে হতে যাওয়া ট্রায়ালটি যদি সফলতার মুখ দেখে তাহলে ভ্যাকসিনটি আরও বেশি উৎপাদন করা হবে এবং আক্রান্ত দেশগুলোতে পাঠানো হবে। যেন ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেলে দ্রুত সময়ের মধ্যে এটির প্রতিরোধ ব্যবস্থা পাওয়া যায়।
 
পিএইচভিও২ ভ্যাকসিন অপর একটি ভাইরাসকে মডিফাই করে নিপাহ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে শরীরকে সক্ষম করে তোলে। এটি অনেকটা ইবোলা ভাইরাসের ভ্যাকসিনের মতো।
 
সূত্র: সিইপিআই

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-2

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।