ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সাংবাদিকদের নিয়ে মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ

অবতরণের সময় বিধ্বস্ত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান: দাউদাউ করে জ্বলছে আগুন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০১-২০২৬ ১০:৫৬:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৬ ১০:৫৬:২৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৬ বার পঠিত
অবতরণের সময় বিধ্বস্ত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান: দাউদাউ করে জ্বলছে আগুন সংগৃহীত
মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে চরম উদ্বেগ ছড়িয়ে বুধবার (২৮ জানুয়ারি) সকালে এক ভয়াবহ বিমান দুর্ঘটনার কবলে পড়েছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও এনসিপি নেতা অজিত পাওয়ার। সকাল পৌনে ৯টা নাগাদ বারামতী বিমানবন্দরে অবতরণ করার সময় তাঁর ব্যক্তিগত বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়েতে আছড়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার পরপরই বিমানটিতে ভয়াবহ আগুন ধরে যায় এবং মুহূর্তেই কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। দ্রুত উদ্ধারকাজে অংশ নিতে স্থানীয় পুলিশ, প্রশাসন এবং দমকল বাহিনীর একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
 
জানা গেছে, ৬৬ বছর বয়সী এই প্রভাবশালী নেতা জেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে মুম্বাই থেকে বারামতী যাচ্ছিলেন। বিমানে অজিত পাওয়ার ছাড়াও চালকসহ মোট ছয়জন আরোহী ছিলেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, দুর্ঘটনাস্থল থেকে অজিত পাওয়ারকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আগুনের তীব্রতা এবং বিমানের ধ্বংসাবশেষের অবস্থা দেখে আরোহীদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। বাকিদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এখনও হাসপাতাল বা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
 
মহারাষ্ট্রের ‘মহাজুটি’ সরকারের অন্যতম প্রধান এই স্তম্ভের দুর্ঘটনার সংবাদে পুরো ভারতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তাঁর দ্রুত আরোগ্য কামনায় বার্তা পাঠাচ্ছেন। বিমানবন্দরের কারিগরি ত্রুটি নাকি অন্য কোনো কারণে এই বিপর্যয় ঘটেছে, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।