ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন

ট্রাইব্যুনালের রায়ে শহীদ পরিবারের অসন্তোষ: আবু সাঈদ হত্যা মামলার বিচার সম্পন্ন, রায় যেকোনো দিন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০৩:০৫:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০৭:৪৯:২১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
ট্রাইব্যুনালের রায়ে শহীদ পরিবারের অসন্তোষ: আবু সাঈদ হত্যা মামলার বিচার সম্পন্ন, রায় যেকোনো দিন সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) তারা ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে শহীদ পরিবারের সদস্যরা দাবি করেন, মামলার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও প্রধান অপরাধীদের (প্রিন্সিপাল অফেন্ডার) অপর্যাপ্ত শাস্তি এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের মৃত্যুদণ্ড প্রদান ভবিষ্যতে এই রায়ের স্থায়িত্ব নিয়ে সংশয় তৈরি করেছে। তারা এই রায়কে জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থি এবং একটি নেতিবাচক নজির হিসেবে অভিহিত করে তা পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন। উল্লেখ্য, চানখাঁরপুলের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড এবং বাকি পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
 
অন্যদিকে, জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার বিচারিক কার্যক্রমের বড় একটি ধাপ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই মামলার যুক্তিতর্ক শেষ হয়। বিচারক প্যানেল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (CAV) রেখেছেন। প্রসিকিউশন পক্ষ জানিয়েছে, তারা সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ জন আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন। এই মামলার ২৪ জন আসামি বর্তমানে পলাতক এবং ৬ জন কারাগারে রয়েছেন। যেকোনো দিন এই ঐতিহাসিক মামলার রায় ঘোষণা করা হতে পারে।
 
এদিন ট্রাইব্যুনাল-১-এ টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে আসামিপক্ষের রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। শুনানি চলাকালে ট্রাইব্যুনাল কঠোর অবস্থান ব্যক্ত করে বলেন, ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট; এখানে অপরাধ প্রমাণ করতে না পারলে খালাস।’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জন এই মামলার আসামি, যাদের মধ্যে ১০ জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। আসামিপক্ষ এই মামলায় ‘প্রাইমা ফেসি’ বা প্রাথমিক প্রমাণের অভাব দাবি করলেও ট্রাইব্যুনাল তদন্ত কর্মকর্তার প্রতিবেদনের ভিত্তিতে তা নাকচ করে দেন। জুলাই গণহত্যার বিচারিক প্রক্রিয়ায় এই দুই মামলার অগ্রগতি ও শহীদ পরিবারের অবস্থান বর্তমানে জাতীয় আলোচনার কেন্দ্রে রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।