ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র

রেকর্ডের পর রেকর্ড: বৈশ্বিক অস্থিরতায় আবারও ইতিহাসের সর্বোচ্চ দামে স্বর্ণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০১-২০২৬ ০৪:২৫:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৬ ০৪:২৫:০২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
রেকর্ডের পর রেকর্ড: বৈশ্বিক অস্থিরতায় আবারও ইতিহাসের সর্বোচ্চ দামে স্বর্ণ সংগৃহীত ছবি
 

ভূরাজনৈতিক উত্তেজনা ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাবে আন্তর্জাতিক বাজারে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে। এর ফলে সর্বকালের সব রেকর্ড ভেঙে আবারও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
 

মঙ্গলবার আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫,৬০.৩৬ ডলারে। এর আগের দিন লেনদেনে প্রথমবারের মতো স্বর্ণের দাম ৫,১০০ ডলারের সীমা অতিক্রম করে ৫,১১০.৫০ ডলারে পৌঁছায়। তবে যুক্তরাষ্ট্রে ফেব্রুয়ারি ডেলিভারির স্বর্ণ ফিউচার সামান্য কমে ০.৫ শতাংশ হ্রাস পেয়ে প্রতি আউন্স ৫,৫৬.৯০ ডলারে লেনদেন হয়েছে।
 

বাজার বিশ্লেষকদের মতে, বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক অস্থিরতা, বড় অর্থনীতিগুলোর নীতিগত অনিশ্চয়তা এবং বিনিয়োগ ঝুঁকি বৃদ্ধির কারণে স্বর্ণকে নিরাপদ আশ্রয় হিসেবে দেখছেন বিনিয়োগকারীরা। একই প্রবণতায় রুপার দামও প্রায় সর্বকালের উচ্চ অবস্থানে রয়েছে।
 

আন্তর্জাতিক বাজারের এই ঊর্ধ্বগতি প্রভাব ফেলেছে দেশের বাজারেও। বাংলাদেশে মঙ্গলবার (২৭ জানুয়ারি) স্বর্ণের ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা। এর আগের দিন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিপ্রতি স্বর্ণের দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়ানোর ঘোষণা দেয়।
 

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২,৬২,৪৪০ টাকা, ২১ ক্যারেট ২,৫০,৪৮৪ টাকা, ১৮ ক্যারেট ২,১৪,৭৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১,৭৬,৫৯৩ টাকা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।