ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

প্রতীকের সাইজ নিয়ে বাড়াবাড়ি করা যাবে না: ইসি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০৭:৪৭:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০৭:৪৭:১৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৩ বার পঠিত
প্রতীকের সাইজ নিয়ে বাড়াবাড়ি করা যাবে না: ইসি ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত প্রতীকের আকারের বাইরে গিয়ে অতিরিক্ত বড় প্রতীক ব্যবহার করা যাবে না বলে সতর্ক করেছে ইসি।
 

রোববার (৪ জানুয়ারি) ইসির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ নির্দেশনা জানানো হয়।
 

পোস্টে ইসি জানায়, নির্বাচনি প্রতীকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সর্বোচ্চ ৩ মিটারের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এর বাইরে গিয়ে প্রতীকের আকার বড় করা সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি জীবন্ত কোনো প্রাণীকে নির্বাচনি প্রতীক হিসেবে ব্যবহার বা প্রদর্শন করাও নিষিদ্ধ বলে উল্লেখ করা হয়।
 

ইসি আরও জানায়, নির্বাচনি আচরণবিধি অনুসরণ নিশ্চিত করতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। পোস্টে স্লোগান হিসেবে বলা হয়— ‘প্রতীকের সাইজে বাড়াবাড়ি নয়, জীবন্ত প্রাণী ব্যবহার মোটেও কাম্য নয়।’
 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তফসিল অনুযায়ী আজ রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি।
 

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।