ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

স্মার্টফোনের বাজারে বড় সুখবর: আমদানিতে শুল্ক কমাল সরকার, কমছে দাম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৭:৪৬:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৭:৪৬:৫৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
স্মার্টফোনের বাজারে বড় সুখবর: আমদানিতে শুল্ক কমাল সরকার, কমছে দাম ছবি: সংগৃহীত
দেশের স্মার্টফোন ক্রেতাদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান শুল্ক বা কাস্টমস ডিউটি বড় পরিসরে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। উপদেষ্টা পরিষদের সভায় গৃহীত এই সিদ্ধান্তের ফলে আমদানিকৃত এবং স্থানীয়ভাবে উৎপাদিত—উভয় ধরনের মোবাইল ফোনের দাম গ্রাহকদের নাগালে আসবে বলে আশা করা হচ্ছে।
 
প্রেস সচিব জানান, মোবাইল আমদানির ক্ষেত্রে আগে কাস্টমস ডিউটি ছিল ২৫ শতাংশ, যা কমিয়ে এখন ১০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। একই সঙ্গে দেশে যারা মোবাইল ফোন উৎপাদন (ম্যানুফ্যাকচারিং) করছেন, তাদের উৎসাহিত করতে কাঁচামাল আমদানির শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এই নতুন শুল্ক কাঠামোর ফলে আমদানিকৃত স্মার্টফোনের ক্ষেত্রে আগে যেখানে মোট করভার (ট্যাক্স ইনসিডেন্স) ছিল ৬১.৮০ শতাংশ, তা এখন কমে ৪৩.৪৩ শতাংশে দাঁড়িয়েছে। সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে বাজারে হ্যান্ডসেটের দাম উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।
 
শফিকুল আলম আরও বলেন, বর্তমানে বৈধ পথে আমদানিতে উচ্চ শুল্ক থাকার কারণে দেশে বিপুল পরিমাণ ব্যবহৃত বা পুরোনো মোবাইল ফোন অবৈধভাবে প্রবেশ করছে। এসব ফোন পুনরায় ‘রিপাবলিশ’ করে বিক্রি করায় সাধারণ ক্রেতারা যেমন প্রতারিত হচ্ছেন, তেমনি সরকারও বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে। শুল্ক কমানোর ফলে বৈধ পথে নতুন ফোনের সরবরাহ বাড়বে এবং দেশীয় মোবাইল শিল্পে বিনিয়োগে আরও বেশি উদ্যোক্তা আগ্রহী হবেন। এর মাধ্যমে দেশের ডিজিটাল ইকোসিস্টেম আরও শক্তিশালী হবে বলে মনে করছে সরকার।
(সূত্র: প্রধান উপদেষ্টার প্রেস উইং)

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।