ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

যশোরে খালেদা জিয়ার মৃত্যুতে দোকানপাট ও মার্কেট বন্ধ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-১২-২০২৫ ০৯:৪০:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৫ ০৯:৪০:৫৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
যশোরে খালেদা জিয়ার মৃত্যুতে দোকানপাট ও মার্কেট বন্ধ ছবি সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যশোরজুড়ে শোকের আবহ বিরাজ করছে। শোক ও শ্রদ্ধা জানাতে শহর ও শহরতলি এলাকার বাজার, শপিংমল ও দোকানপাট বন্ধ রাখা হয়েছে। বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও বিভিন্ন শোক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।


যশোর শহর ঘুরে দেখা গেছে, বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক দিবস পালন করা হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ মার্কেট, শপিংমল ও বিপণিবিতান বন্ধ রয়েছে। ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে দোকানপাট বন্ধ রেখে প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।
 

এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দোকান মালিক সমিতি সারাদেশে দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেয়। সংগঠনটি খালেদা জিয়ার জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত দোকান ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রেখে শোক প্রকাশের অনুরোধ জানায়।
 

ব্যবসায়ীরা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। তাদের ভাষায়, তিনি ছিলেন আপসহীন নেত্রী, গণতন্ত্রের প্রতীক এবং দেশের মানুষের অধিকার আদায়ের সাহসী কণ্ঠস্বর।
 

সংগঠনের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। বিজ্ঞপ্তিতে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানানো হয়।
 

খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে যশোরে শোক, শ্রদ্ধা ও নীরবতার আবহ তৈরি হয়েছে। শহরের বড়বাজার, আরএন রোড, কাপুড়িয়াপট্টি, মাইকপট্টিসহ প্রায় সব এলাকার দোকানপাট বন্ধ রয়েছে। সিটিপ্লাজা, জেসটাওয়ারসহ বিভিন্ন শপিংমলও বন্ধ রাখা হয়েছে।
 

বড়বাজারের কামাল অপটিকসের ব্যবসায়ী আতিকুর রহমান বাবু বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে বড়বাজারের সব দোকানপাট বন্ধ রাখা হয়েছে।
 

এদিকে জেলা শহরের পাশাপাশি উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা ও গ্রামে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত নেত্রীর রুহের মাগফেরাত কামনা করছেন নেতাকর্মী ও সাধারণ মানুষ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।