ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে ৩৪০৭ প্রার্থী মনোনয়ন নিলেন, জমা পড়েছে ২৫৮২টি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-১২-২০২৫ ১০:৪২:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৫ ১০:৪২:০২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬১ বার পঠিত
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে ৩৪০৭ প্রার্থী মনোনয়ন নিলেন, জমা পড়েছে ২৫৮২টি ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি সংসদীয় আসনের বিপরীতে মোট ৩ হাজার ৪০৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ২ হাজার ৫৮২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশনের দেওয়া তথ্যে এ তথ্য জানানো হয়। ইসির পরিসংখ্যান অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহের ক্ষেত্রে ঢাকা অঞ্চল শীর্ষে রয়েছে। এ অঞ্চল থেকে ৬৩৮টি মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। এছাড়া কুমিল্লা অঞ্চল থেকে ৪৯৬টি, ময়মনসিংহ থেকে ৪০২টি, খুলনা থেকে ৩৫৮টি, রংপুর থেকে ৩৩৮টি, রাজশাহী থেকে ৩২৯টি, চট্টগ্রাম থেকে ২৯৩টি, বরিশাল থেকে ২১২টি, সিলেট থেকে ১৭৬টি এবং ফরিদপুর অঞ্চল থেকে ১৬৫টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

মনোনয়নপত্র দাখিলের ক্ষেত্রেও ঢাকাই এগিয়ে রয়েছে। ঢাকায় মোট ৪৪৪টি মনোনয়নপত্র জমা পড়েছে। কুমিল্লা অঞ্চল থেকে ৩৬৫টি, ময়মনসিংহ থেকে ৩১১টি, রংপুর থেকে ২৭৮টি, খুলনা থেকে ২৭৬টি, রাজশাহী থেকে ২৬০টি, চট্টগ্রাম থেকে ১৯৪টি, বরিশাল থেকে ১৬৬টি, সিলেট থেকে ১৪৬টি এবং ফরিদপুর অঞ্চল থেকে ১৪৪টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

নির্বাচনী তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তারা আগামী ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করবেন। বাছাইয়ে দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।