ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

হাদি হত্যার বিচার হবে এই সরকারের মেয়াদেই, ৭ জানুয়ারির মধ্যে চার্জশিট: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১২-২০২৫ ১০:৪৫:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৫ ১০:৪৫:১৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
হাদি হত্যার বিচার হবে এই সরকারের মেয়াদেই, ৭ জানুয়ারির মধ্যে চার্জশিট: স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি: সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদেই সম্পন্ন করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৮ ডিসেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এই চাঞ্চল্যকর মামলার তদন্ত এখন চূড়ান্ত পর্যায়ে এবং আগামী ৭ জানুয়ারির মধ্যে আদালতে চার্জশিট দাখিল করা হবে। মামলাটির দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে এটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফিংয়ে মামলার উল্লেখযোগ্য অগ্রগতির চিত্র তুলে ধরে জানান, এ পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মূল হোতা ফয়সাল করিম মাসুদের বাবা, মা, স্ত্রী, শ্যালক এবং প্রেমিকাও রয়েছেন। এছাড়া তদন্তের অংশ হিসেবে ৫৩টি ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে মোট ২১৮ কোটি টাকার স্বাক্ষরিত চেক জব্দ করা হয়েছে, যা এই হত্যাকাণ্ডের নেপথ্যে কোনো গভীর আর্থিক ও রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ইতিমধ্যে ঘটনায় ব্যবহৃত বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন এবং সিসিটিভি ফুটেজসহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে।
 
উপদেষ্টা আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ জন আসামি এবং ৪ জন সাক্ষী ইতিমধ্যে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই সভায় তিনি রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বলেন, দলগুলোর ভেতর ফ্যাসিবাদের দোসর ও সুযোগসন্ধানীরা খোলস পাল্টে প্রবেশ করার চেষ্টা করছে। এদের চিহ্নিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ দেন তিনি। এছাড়া দেশব্যাপী পরিচালিত 'অপারেশন ডেভিল হান্ট' অভিযানে ২২ হাজার ৩শ’র বেশি গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের তথ্যও তিনি সংবাদ সম্মেলনে প্রদান করেন। 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।