ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ভারতীয় আধিপত্যবাদ উৎখাতের মধ্য দিয়ে চূড়ান্ত স্বাধীনতার আহ্বান এনসিপি নেতা হাসনাতের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০৯:২৮:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০৯:২৮:১২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
ভারতীয় আধিপত্যবাদ উৎখাতের মধ্য দিয়ে চূড়ান্ত স্বাধীনতার আহ্বান এনসিপি নেতা হাসনাতের ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশের প্রতিটি প্রান্তে এখনও ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের প্রভাব বিদ্যমান। এই আধিপত্যবাদ উৎখাতের মধ্য দিয়েই দেশের প্রকৃত ও চূড়ান্ত স্বাধীনতা অর্জিত হবে বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপি আয়োজিত ‘আগ্রাসন বিরোধী’ শীর্ষক কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। বিজয় দিবসের প্রেক্ষাপটে দেওয়া বক্তব্যে তিনি একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে বলেন, পাকিস্তানি বাহিনী সে সময় লক্ষাধিক মানুষকে হত্যা করেছে এবং নারী নির্যাতনের মাধ্যমে মানবতার চরম লঙ্ঘন ঘটিয়েছে। দৃশ্যমান সেই দখলদার শক্তিকে বাংলাদেশ পরাজিত করতে সক্ষম হলেও, বর্তমানে অদৃশ্য রূপে নতুন ধরনের আগ্রাসন ও প্রভাব বিস্তার অব্যাহত রয়েছে বলে তিনি দাবি করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, চব্বিশের আন্দোলনের মধ্য দিয়ে এই অদৃশ্য আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ শুরু হয়েছে এবং এই লড়াই চলমান থাকবে। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বক্তব্যে তিনি আরও দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের স্বাধীনতার অংশ হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন, যা বাংলাদেশের সার্বভৌমত্বের পরিপন্থী বলে তিনি মন্তব্য করেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।