ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

ওসমান হাদিকে গুলি: শুটার ফয়সালের বাবা-মা গ্রেফতার, জিজ্ঞাসাবাদ করছে র‍্যাব

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০৫:৪৮:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০৫:৪৮:৫১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
ওসমান হাদিকে গুলি: শুটার ফয়সালের বাবা-মা গ্রেফতার, জিজ্ঞাসাবাদ করছে র‍্যাব শুটার ফয়সালের মা-বাবা। সংগৃহীত ছবি
 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলি চালিয়ে হত্যাচেষ্টার মামলায় প্রধান অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। ভোরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউসিং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হুমায়ুন কবির (৭০) ও তার স্ত্রী হাসি বেগমকে (৬০) আটক করা হয়।
 

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে ভোর সাড়ে ৫টার দিকে এ অভিযান পরিচালিত হয়। তিনি বলেন, ফয়সালের বাবা-মাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে; জিজ্ঞাসাবাদ শেষ হলে আইনি প্রক্রিয়া অনুযায়ী থানায় হস্তান্তর করা হবে।
 

এর আগে এই মামলায় শুটার ফয়সালের স্ত্রী, এক বান্ধবী, শ্যালক, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে একজন, সহযোগী কবীর এবং ফয়সালকে বিদেশে পাচারে সহায়তার অভিযোগে সীমান্ত এলাকা থেকে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের পরিবারের সম্মতিতে পল্টন থানায় হত্যাচেষ্টার মামলাটি দায়ের করেন।
 

গত ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় গণসংযোগে গেলে চলন্ত রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদির মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা আততায়ী; এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়; চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তার অবস্থা এখনো সংকটাপন্ন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।