ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

ভাসানী, হাদি, সিরাজ শিকদার ও মেজর জলিলকে স্মরণ করে বিজয় দিবসের র‍্যালি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-১২-২০২৫ ০১:০৭:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ১২:৪৬:৩৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
ভাসানী, হাদি, সিরাজ শিকদার ও মেজর জলিলকে স্মরণ করে বিজয় দিবসের র‍্যালি ছবি সংগৃহীত

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের প্রথম প্রহরে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ও জুলাই গণঅভ্যুত্থানের শীর্ষ নেতা আরিফ সোহেল ধানমন্ডি বত্রিশে একটি সংক্ষিপ্ত বিজয় র‍্যালি আয়োজন করেন। র‍্যালিতে মুক্তিযুদ্ধের পরিচিত নেতারা সিরাজুল আলম খান, সিরাজ সিকদার, মওলানা আবদুল হামিদ খান ভাসানি, মেজর জলিল এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতা শরীফ ওসমান হাদীর ছবি টানিয়ে স্মরণ করা হয়।

আরিফ সোহেল অনুষ্ঠানে মন্তব্য করেন, পাকিস্তানি বাহিনীর আক্রমণের সময় আওয়ামী লীগ কাপুরুষের মতো পালিয়ে গিয়েছিল। কিন্তু দেশের সাধারণ কৃষক, শ্রমিক ও ছাত্রসহ জনগণ স্বতঃস্ফূর্তভাবে একাত্তরের জনযুদ্ধকে এগিয়ে নিয়ে গিয়ে বিজয় অর্জন করে। তিনি উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের পর ভারতীয় আধিপত্যের মোকাবেলায় আবারও জনগণ সংগ্রাম গড়ে তুলেছিল।

তিনি আরও বলেন, একাত্তরের জনযুদ্ধ ও পরবর্তী সংগ্রামের ইতিহাস মুছে ফেলা হয়েছে। তাই বীর নেতা সিরাজ সিকদার, সিরাজুল আলম খান, মেজর জলিল, মওলানা ভাসানী এবং আজকের সংগ্রামের পথিকৃৎ ওসমান হাদীর স্মরণে র‍্যালি আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে তিনি দেশের জনগণের কাছে মুক্তিযুদ্ধের আসল ন্যারেটিভ ফিরিয়ে আনার গুরুত্ব তুলে ধরেন এবং জানান, এ ধরনের অনুষ্ঠান ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

সেই সঙ্গে র‍্যালিতে অংশগ্রহণকারীরা জুলাই যোদ্ধাদের ওপর শরীফ ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।