ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

বিজয় দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের জোরদার নিরাপত্তা, ১৭ ডিসেম্বর পর্যন্ত টহল ও নজরদারি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১২-২০২৫ ০৯:০৮:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ১২:৪১:৩৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
বিজয় দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের জোরদার নিরাপত্তা, ১৭ ডিসেম্বর পর্যন্ত টহল ও নজরদারি ছবি সংগৃহীত

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে কেন্দ্র করে সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। জাতীয় পর্যায়ের অনুষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে ১৩ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত বাড়তি জনবল মোতায়েন, গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
 

র‌্যাব জানায়, বিজয় দিবস উপলক্ষে ব্যাটালিয়নের আওতাধীন গুরুত্বপূর্ণ ভেন্যু ও আশপাশের এলাকায় নিয়মিত ও বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা এবং ইউনিফর্মধারী সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে। অনলাইনভিত্তিক সম্ভাব্য ঝুঁকি পর্যবেক্ষণে র‌্যাবের সাইবার মনিটরিং টিমও সক্রিয় রয়েছে।
 

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। জনসমাগম হতে পারে—এমন এলাকায় তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি ডগ স্কোয়াড ও বোম্ব স্কোয়াডের মাধ্যমে সুইপিং কার্যক্রম পরিচালনা করে সন্দেহজনক বস্তু ও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
 

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, সাভারের জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গভবন, প্রধান উপদেষ্টার বাসভবনসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থানে দৃশ্যমান নিরাপত্তা জোরদার থাকবে। অনুষ্ঠানের আশপাশে কেউ যাতে ব্যাগ, বস্তা বা সন্দেহজনক কোনো সামগ্রী বহন বা সংরক্ষণ করতে না পারে, সে বিষয়ে বিশেষ নজরদারি চালানো হবে। প্রয়োজনে সন্দেহভাজন ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে তাৎক্ষণিক অভিযান পরিচালনার প্রস্তুতিও রাখা হয়েছে।
 

এ ছাড়া ভিভিআইপি ও ভিআইপি ব্যক্তিবর্গ, বিদেশি কূটনৈতিক মিশনের সদস্যদের চলাচল এলাকা এবং শহরে প্রবেশ ও বের হওয়ার গুরুত্বপূর্ণ পথগুলোতে বাড়তি নজরদারি ও তল্লাশি অব্যাহত রয়েছে। যেকোনো নাশকতা, বোমা হামলা বা সহিংসতা প্রতিরোধে বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডকে কৌশলগতভাবে মোতায়েন করা হয়েছে।
 

র‌্যাব সদর দপ্তরসহ বিভিন্ন ব্যাটালিয়নে কন্ট্রোল রুম চালু রেখে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা জরুরি পরিস্থিতিতে নিকটস্থ র‌্যাব অফিসে যোগাযোগ করার জন্য সাধারণ জনগণকে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।