ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

হাদির চিকিৎসার সব ব্যবস্থা সরকারই করবে: প্রধান উপদেষ্টা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১২-২০২৫ ১১:২৪:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৫ ১১:২৪:৫৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
হাদির চিকিৎসার সব ব্যবস্থা সরকারই করবে: প্রধান উপদেষ্টা ছবি সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে তাঁর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টার দিকে হাদির ভাই ওমর বিন হাদিকে ফোন করে তিনি সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন।

ফোনালাপে প্রধান উপদেষ্টা জানান, হামলার ঘটনা জানার পরপরই তিনি কয়েকজন উপদেষ্টা, পুলিশ কর্মকর্তাসহ নিরাপত্তা বাহিনীর সঙ্গে জরুরি বৈঠক করেছেন। বৈঠকে হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, এ ঘটনার তদন্ত যাতে বিলম্ব না হয় এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা যায়, সে লক্ষ্যে সরকার নজরদারিতে রয়েছে।

প্রধান উপদেষ্টা আরও আশ্বস্ত করেন যে ওসমান হাদির চিকিৎসার পূর্ণ ব্যয় সরকার বহন করবে। তাঁর শারীরিক অবস্থা অনুযায়ী দেশে বা বিদেশে যেখানে উন্নত চিকিৎসা প্রয়োজন হবে, তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

হাদিকে অত্যন্ত প্রিয় ও ঘনিষ্ঠ মানুষ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন এবং পরিবারের প্রতি ধৈর্য ও আশার বার্তা পৌঁছে দেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।