ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

৩৫ ফুট খননের পরও খোঁজ মেলেনি ২ বছরের শিশু সাজিদের: নলকূপের গর্তে সুড়ঙ্গ খুঁড়ছে ফায়ার সার্ভিস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ০৩:৪৯:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ০৩:৪৯:৫৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
৩৫ ফুট খননের পরও খোঁজ মেলেনি  ২ বছরের শিশু সাজিদের: নলকূপের গর্তে সুড়ঙ্গ খুঁড়ছে ফায়ার সার্ভিস ছবি: সংগৃহীত
রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে যাওয়া দুই বছর বয়সী শিশু সাজিদকে উদ্ধারে রাতভর খননকাজ চালিয়েও তার সন্ধান মেলেনি। ৩৫ ফুট গভীর পর্যন্ত মাটি সরানোর পরও শিশুটির অবস্থান নিশ্চিত করতে না পারায় এখন উদ্ধারকাজে কৌশল পরিবর্তন করেছে ফায়ার সার্ভিস। বর্তমানে খনন করা গর্তের নিচ থেকে শিশুটি যে নলকূপের গর্তে পড়েছিল, সেখানে প্রবেশের জন্য সুড়ঙ্গ খোঁড়ার চেষ্টা চলছে। শিশুটি প্রায় ১৫০ থেকে ২০০ ফুট গভীর নলকূপের ভেতরে কোনো এক স্থানে আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। এই হৃদয়বিদারক ঘটনায় শিশুটির পরিবার ও শত শত উৎসুক মানুষ উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে ঘটনাস্থলে অপেক্ষা করছে।

বুধবার দুপুর সোয়া ১টার দিকে তানোরের পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে মায়ের সঙ্গে বিলের দিকে যাওয়ার সময় শিশু সাজিদ একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায়। স্থানীয় লোকজন প্রাথমিকভাবে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ঘণ্টাখানেকের মধ্যেই প্রথমে স্থানীয় ফায়ার সার্ভিসের ইউনিট এসে নলকূপের ভেতরে ভেন্টিলেশনের ব্যবস্থা করে।
এরপর রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে আরও দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। প্রথমে সার্চ ভিশন ক্যামেরার মাধ্যমে শিশুটির অবস্থান বোঝার চেষ্টা করা হয়। অবস্থান শনাক্ত না হওয়ায় ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে পাশেই এস্কেভেটর ব্যবহার করে রাতভর প্রায় ৩৫ ফুট গভীর খনন কাজ করা হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রাজশাহী বিভাগের উপপরিচালক মো. মঞ্জিল হক জানান, ৩৫ ফুট পর্যন্ত খনন করেও শিশু সাজিদের কোনো সন্ধান মেলেনি। খননের পর গর্তে একটি পাইপ ঢোকানোর চেষ্টা করা হলেও নির্দিষ্ট গভীরতার পর তা আর নিচে নামছে না।
বর্তমানে উদ্ধার অভিযানের সর্বশেষ কৌশল সম্পর্কে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, "শিশুটি যে গর্তে পড়ে গেছে তার পাশেই এস্কেভেটরের মাধ্যমে ৩৫ ফুট গভীর খনন করা হয়েছে। এখন ফায়ার সার্ভিসের রেসকিউ টিম খনন করা সেই গর্ত থেকে সুড়ঙ্গ খুঁড়ে শিশুটি যে নলকূপের গর্তে পড়ে গেছে, সেখানে প্রবেশের চেষ্টা করছে।" তিনি আরও বলেন, সুড়ঙ্গ করার পরও যদি শিশুটিকে পাওয়া না যায়, তাহলে খননকাজ আর সম্ভব হবে না এবং ওই গর্ত থেকেই অন্য কৌশলে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করা হবে, কারণ এই নলকূপটির গভীরতা ১৫০ থেকে ২০০ ফুট।
নলকূপের ভেতরে যেকোনো স্থানে শিশুটি আটকে থাকতে পারে বলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা ধারণা করছেন।
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।