ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

জুলাই অভ্যুত্থানে নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ০৮:০৫:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ০৮:০৫:২৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
জুলাই অভ্যুত্থানে নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছবি: হৃদয় চন্দ্র তরুয়া
জুলাই মাসের গণ-অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন একদফায় ফ্যাসিবাদ পতনের দাবিতে রূপ নেয়। এই আন্দোলনের প্রথম শহীদও ছিলেন একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
 
শিক্ষার্থীদের সম্মিলিত প্রতিরোধে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে পিছু হটতে বাধ্য হয় নিপীড়নকারীরা। মহাসড়ক ও রেলপথসহ দেশের গুরুত্বপূর্ণ এলাকায় অবরোধ সৃষ্টি করে আন্দোলনকে নতুন মাত্রায় নিয়ে যান তারা।
 
১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম ছাত্রসমাবেশ ও বিক্ষোভ থেকে আন্দোলনের সূচনা হয়। এরপর বাংলা ব্লকেড, শাহবাগ অবরোধসহ ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যান শিক্ষার্থীরা।
 
১৫ জুলাই নারী শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধ সংগঠনের হামলার পরও আন্দোলন থেমে যায়নি। বিজয় একাত্তর হলে হামলার জবাবে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে নিপীড়করা হল ছেড়ে পালাতে থাকে।
 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহরের বিভিন্ন এলাকায় সংগঠিত হয়ে আন্দোলন চালিয়ে যান।
 
১৬ জুলাই পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ শহীদ হলে আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়ে।
 
১৮ জুলাই উত্তরা আজমপুরে আন্দোলনকারীদের পানি সরবরাহ করতে গিয়ে শহীদ হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান।
 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফ্যাসিবাদবিরোধী অবস্থানে রাজপথ কাঁপিয়ে তোলেন। শহীদ হন ফরহাদ হোসেন ও হৃদয় তরুয়া।
 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী, খুলনা, বরিশাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।