ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ আশিক চৌধুরীর প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ

ভারতের নজরদারি: জুলাই গণহত্যা মামলায় দণ্ডিতদের প্রত্যর্পণ শুরু হতে পারে কামালকে দিয়ে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ১১:৩৪:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ১১:৩৭:৫১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
ভারতের নজরদারি: জুলাই গণহত্যা মামলায় দণ্ডিতদের প্রত্যর্পণ শুরু হতে পারে কামালকে দিয়ে ছবি সংগৃহীত

ভারত বাংলাদেশের জুলাই মাসের গণহত্যা মামলায় দণ্ডিতদের প্রত্যর্পণ প্রক্রিয়া পর্যালোচনা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তাঁর বক্তব্য অনুযায়ী, এই প্রক্রিয়ার প্রথম ধাপে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও মামলার সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে আনার বিষয়টি বিবেচনায় রয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন।

স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, জুলাইয়ের ঘটনাবলির অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগ নেতৃত্ব একসময় না একসময় বাংলাদেশের আদালতের মুখোমুখি হবেন বলে তিনি বিশ্বাস করেন। তাঁর দাবি, ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে হাসিনার প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করছে।

তিনি আরও উল্লেখ করেন, ‘ঢাকার কসাই’ হিসেবে পরিচিত কামালকে শিগগিরই বিচারের সম্মুখীন হতে হবে। হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন, গণহত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা আন্তর্জাতিক গণমাধ্যমের আরও নজর কাড়বে বলেও মন্তব্য করেন তিনি।

শফিকুল আলম বলেন, যারা এসব ঘটনার জন্য দায়ী—তারা অর্থ বা প্রভাব খাটিয়ে দীর্ঘদিন দায় এড়িয়ে যেতে পারবেন না। জুলাইয়ের গণহত্যার শিকারদের বিচার এবং অতীতের মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার নিশ্চিত করতে জাতি হিসেবে দৃঢ় থাকা জরুরি। তাঁর মতে, প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে কামালকে দিয়ে এবং পরবর্তী সময়ে অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।