ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

তথ্য ভবনে রুদ্ধদ্বার গোপন বৈঠক: সচিবসহ কর্মকর্তারা কেন একত্রে?

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-১১-২০২৫ ০৭:৩৮:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৫ ০৭:৩৮:২২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
তথ্য ভবনে রুদ্ধদ্বার গোপন বৈঠক: সচিবসহ কর্মকর্তারা কেন একত্রে? সংগৃহীত ছবি
 

রাজধানীর তথ্য ভবনে গণযোগাযোগ অধিদপ্তরের ভেতরে একটি অঘোষিত রুদ্ধদ্বার বৈঠক মঙ্গলবার রাতে আলোচনার জন্ম দিয়েছে। বৈঠকে সরকারের একজন সচিবসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত থাকায় বিষয়টি আরও রহস্যময় হয়ে ওঠে।
 

তথ্য ভবনের একাধিক সূত্র জানায়, বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তাদের ব্যবহৃত গাড়িগুলোর নম্বর ছিল ঢাকা মেট্রো–ঘ ১৫-৯৫২০, ঢাকা মেট্রো–গ ৩১-৯১০০ এবং ঢাকা মেট্রো–গ ৩৫-৩৪২১। প্রভাবশালী এক সচিবের নেতৃত্বে এই দলটি গণযোগাযোগ অধিদপ্তরের সম্মেলন কক্ষে বৈঠকে অংশ নেন।
 

রাতেই বিষয়টি জানতে পেরে কয়েকজন সাংবাদিক তথ্য ভবনে গিয়ে দেখেন, অষ্টম থেকে নবম তলার লিফট এলাকা থেকে সম্মেলন কক্ষ পর্যন্ত কড়া প্রহরা বসানো হয়েছে। ভেতরে অর্ধশতাধিক মানুষের অংশগ্রহণে একাধিক কর্মকর্তার উপস্থিতিতে বৈঠক চলছিল।
 

অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবদুল জলিলের একজন ব্যক্তিগত কর্মকর্তা সাংবাদিকদের জানান, রাত ৮টা থেকে গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে বৈঠক শুরু হয়েছে এবং সেখানে প্রবেশের অনুমতি নেই। উল্লেখ্য, আবদুল জলিল অতীতে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর পিআরও হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
 

সূত্রের দাবি, মহাপরিচালক আবদুল জলিলসহ জামায়াতপন্থী কিছু কর্মকর্তা এ বৈঠকে যুক্ত ছিলেন। তবে সাংবাদিকরা বিষয়টি জানতে চাইলে আবদুল জলিল বলেন, এটি কুমিল্লার বুড়িচং মডেল ট্রাস্টের একটি বৈঠক, যার সঙ্গে কোনো রাজনৈতিক বা দলীয় বিষয় জড়িত নয়। রাত সোয়া ৯টার দিকে আপ্যায়ন শেষে অংশগ্রহণকারীরা দ্রুত ভবন ত্যাগ করেন।
 

হঠাৎ রাতের এই বৈঠক ও তা ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তথ্য ভবনজুড়ে কৌতূহল তৈরি হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।