ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

মানিকগঞ্জে আবুল সরকারকে ঘিরে উত্তেজনা: নির্বাচনের আগে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ আলেম–ওলামাদের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-১১-২০২৫ ০৭:১১:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৫ ০৭:১১:১৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪ বার পঠিত
মানিকগঞ্জে আবুল সরকারকে ঘিরে উত্তেজনা: নির্বাচনের আগে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ আলেম–ওলামাদের মানিকগঞ্জে আলেম–ওলামা ও তাওহিদী জনতার সংবাদ সম্মেলন। সংগৃহীত ছবি
 

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে একটি মহল পরিকল্পিতভাবে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করছে বলে অভিযোগ তুলেছেন মানিকগঞ্জের আলেম–ওলামা ও তাওহিদী জনতার নেতারা। বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই মন্তব্য করেন।
 

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে মানিকগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার আবুল সরকারের মুক্তির দাবিতে বিভিন্ন পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হচ্ছে। তাদের অভিযোগ, কিছু রাজনৈতিক গোষ্ঠী ইস্যুটিকে ব্যবহার করে নির্বাচনের আগ মুহূর্তে অস্থির পরিবেশ সৃষ্টি করতে চাইছে।
 

হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুজীবুর রহমান লিখিত বক্তব্যে বলেন, পালাগানের এক আসরে আবুল সরকার মহান আল্লাহ সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা মুসলমানদের জন্য লজ্জাজনক এবং ইসলামী মূল্যবোধ ও সংবিধান অনুযায়ী গুরুতর অপরাধ। তিনি জানান, জামিনে মুক্তির সম্ভাবনা দেখা দেওয়ায় আলেম সমাজে উদ্বেগ তৈরি হয়েছে।
 

সাংবাদিকদের প্রশ্নে হেফাজতের সহ-আইন সম্পাদক ওমর ফারুক বলেন, সংগীত বা সংস্কৃতির বিরুদ্ধে কেউ নয়; তবে ধর্মীয় বিষয়ে বিকৃতি বা কটূক্তি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, “অপরাধ করেছে একজন—তারই বিচার চাই।”
 

বক্তারা অভিযোগ করেন, রোববার শহরে তাওহিদী জনতার শান্তিপূর্ণ মিছিল চলাকালে আবুল সরকারের সমর্থকেরা হাইস্কুল মাঠসংলগ্ন এলাকায় জটলা সৃষ্টি করে নীরবে উসকানি দেন। তাদের উত্তেজিত আচরণে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং ধাওয়া–পাল্টাধাওয়ার মাধ্যমে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
 

জেলা হেফাজত নেতা মাওলানা মাহবুবুর রহমান দাবি করেন, বাউল অনুসারীদের দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, আলেম–ওলামাদের হয়রানি করা হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
 

সংবাদ সম্মেলনে জেলা হেফাজতের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হান্নান, হাসান মাহমুদ শরীফ, প্রচার সম্পাদক মাওলানা কারী ওবায়দুল্লাহ, তথ্য সম্পাদক দেওয়ান তানজিল আহমেদসহ অন্যরা।
 

উল্লেখ্য, গত রোববার তাওহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের হলে একই সময় প্রেসক্লাব চত্বরে বাউল অনুসারীরা আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধনের প্রস্তুতি নেন। বেলা ১১টার দিকে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের পাশে দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়া ও সংঘর্ষে কয়েকজন আহত হন। পরে আহত বাউল শিল্পী আব্দুল আলীম অজ্ঞাত তাওহিদী জনতার সদস্যদের বিরুদ্ধে মামলা করেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।