ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে শিক্ষার্থীদের সংঘর্ষ, ৭ দিন ক্লাস-পরীক্ষা স্থগিত, হল ছাড়ার নির্দেশ হরমুজ প্রণালিতে ইরানের বাধা: মাঝপথ থেকে ফিরল বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ তীব্র গরমে লোডশেডিংয়ের দাপট: গ্রামে বিদ্যুৎ থাকছে না ১০ ঘণ্টাও শুক্রবার রাতেই শুরু হজযাত্রা, প্রথম ফ্লাইটে যাচ্ছেন ৪১৯ যাত্রী অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার ২১ এপ্রিল থেকে অনলাইন পাঠদান শুরু হচ্ছে ইরানের সব স্কুলে স্বাধীনতা পুরস্কার ২০২৬: ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে সম্মাননা দিচ্ছেন তারেক রহমান ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশজুড়ে শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা: প্রথম দিনে বাংলা পরীক্ষা তেজগাঁওয়ে ঢাবির বাস দুর্ঘটনায় একাধিক শিক্ষার্থী আহত, হাসপাতালে চিকিৎসা চলছে ইসরায়েল ও লেবানন পরবর্তী আলোচনায় বসতে সম্মত ইরানের সঙ্গে গোপন চুক্তির গুজব উড়িয়ে দিল কাতার জ্বালানি সাশ্রয়ে মাঠ পর্যায়ের সভা এখন ভার্চুয়ালে: মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা নববর্ষে কৃষক কার্ড বিতরণ শুরু, টাঙ্গাইলে উদ্বোধন করলেন তারেক রহমান ১৯ এপ্রিল চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট: সব প্রস্তুতি সম্পন্ন আফগানিস্তানে পিকনিক স্পটে গুলি, নিহত বেড়ে ১১ সারা দেশে হামের টিকা কার্যক্রম শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী লেবাননের জেফতায় ইসরায়েলি বিমান হামলা: সিভিল ডিফেন্স সদস্যসহ নিহত ৩ চাঁদে মিশন শেষে পৃথিবীতে ফিরলেন আর্টেমিসের চার নভোচারী গাজীপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, সুস্থ অবস্থায় বাড়ি ফিরলেন মা ও নবজাতকরা
কক্সবাজারের উখিয়ায় চাঞ্চল্যকর ডাকাতি ও খুনের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

উখিয়ায় অস্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৭:২৬:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৭:২৬:৪৫ অপরাহ্ন
উখিয়ায় অস্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার কক্সবাজারের উখিয়ায় চাঞ্চল্যকর ডাকাতি ও খুনের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
কক্সবাজারের উখিয়ায় চাঞ্চল্যকর ডাকাতি ও খুনের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি চারটি বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় র‌্যাব–১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান।
 
গ্রেপ্তারকৃতরা হলেন, উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পূর্ব নূরারডেইল এলাকার ওমর ফারুকের ছেলে আহমদ শরীফ ওরফে শরীফ্যা ডাকাত এবং রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্না এলাকার ছৈয়দ আলমের ছেলে রেজাউল করিম ওরফে বাবুল। তাদের মধ্যে আহমদ শরীফ এই ঘটনার মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি এবং রেজাউল করিম তার সহযোগী।
 
লে. কর্নেল কামরুল হাসান বলেন, গত ২৩ জুন জালিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব নূরারডেইল পাহাড়ি এলাকায় নুরুল আমিন ওরফে বাবুল এবং তার ভাই হাসান আলীর বাড়িতে ৭ থেকে ৮ জনের মুখোশধারী একদল ডাকাত দল হানা দেয়। তারা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে হাত–পা বেঁধে ফেলে এবং নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
 
গ্রেপ্তারদের স্বীকারোক্তির ভিত্তিতে র‌্যাব জানায়, ডাকাতদল দুই ভাইকে দেখেই মারধর শুরু করে। এ সময় স্বজনদের চিৎকারে নুরুল আমিন ডাকাত আহমদ শরীফকে চিনে ফেলেন। তখন শরীফ নুরুল আমিনের বগলের নিচে বন্দুক ঠেকিয়ে গুলি করে। পরে স্বজনরা তাকে কঙবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
নিহতের স্ত্রীর বরাত দিয়ে ঘটনার পেছনের কারণ প্রসঙ্গে র‌্যাব জানায়, প্রবাসে থাকা অবস্থায় তার স্বামী নুরুল আমিনের অনুপস্থিতিতে ডাকাত আহমদ শরীফ তাকে কুপ্রস্তাবসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করতো। এতে রাজি না হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে ওঠে। ওই ঘটনার সূত্র ধরে ডাকাতির দিন শরীফ তার চিহ্নিত প্রতিশোধ নেয়। পরবর্তীতে ২৪ জুন নিহতের স্ত্রী বাদী হয়ে আহমদ শরীফকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ৭–৮ জনের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করেন।
 
র‌্যাবের অধিনায়ক আরও জানান, ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব পুলিশের সহায়তায় আহমদ শরীফের বাড়িতে অভিযান চালায়। বাড়িটি ঘিরে ফেললে দুইজন সন্দেহভাজন পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে চারটি দেশীয় তৈরি লম্বা বন্দুক, এক রাউন্ড গুলি ও একটি খালি খোসা উদ্ধার করা হয়। মামলার বাকি আসামিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন লে. কর্নেল কামরুল হাসান।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু: প্রথম ফ্লাইটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু: প্রথম ফ্লাইটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী