ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনে সামরিক–পুলিশ সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ইউনূস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১০:৩২:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১০:৫৩:৩৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনে সামরিক–পুলিশ সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ইউনূস ছবি : প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে নেওয়া

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে আয়োজনের জন্য সামরিক বাহিনী, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত সহায়তা প্রয়োজন। তিনি জানান, সরকার ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে এবং ঘোষিত সময়সূচি অনুযায়ী ভোটগ্রহণ নিশ্চিত করা হবে।

বুধবার মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসি কমপ্লেক্সে সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) কোর্স–২০২৫-এর সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়; অভ্যুত্থান-পরবর্তী সময়ে গণতান্ত্রিক পথে অগ্রসর হওয়ার গুরুত্বপূর্ণ ধাপও এটি।

মুহাম্মদ ইউনূস আরও বলেন, আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ, উৎসবমুখর এবং জনগণের অংশগ্রহণমূলক করতে সব বাহিনীর দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। তাঁর মতে, এই নির্বাচন মানুষের আশা–আকাঙ্ক্ষা প্রকাশের সুযোগ তৈরি করবে এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়তা করবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।