ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ০১:৫৫:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ০১:৫৫:২৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি: সংগৃহীত
জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজের সঙ্গে বৈঠকের সময় তিনি এ কথা বলেন।
 
বৈঠকে শেখ হাসিনার রায়-পরবর্তী পরিস্থিতি, জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়সূচি, নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি, বন্দি প্রত্যর্পণ, সাইবার অপরাধ দমন এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। উপদেষ্টা লোটজকে স্বাগত জানিয়ে বলেন, জার্মানি ও বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের এবং ভবিষ্যতে তা আরও গভীর হবে।
 
নির্বাচনের তারিখ জানতে চাইলে উপদেষ্টা জানান, নির্বাচন যথাসময়ে হবে বলে আশা করা যায়, তবে নির্দিষ্ট দিন-তারিখ নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের। তিনি বলেন, নির্বাচন কমিশন যেকোনো তারিখ ঘোষণা করলেই আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।
 
রাষ্ট্রদূত শেখ হাসিনার রায়-পরবর্তী পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা জানান, সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া উল্লেখযোগ্য কোনো অস্থিরতা দেখা যায়নি। পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 
অপরাধ পরিস্থিতি নিয়ে প্রশ্নে উপদেষ্টা বলেন, অপরাধের মাত্রা নিয়ন্ত্রণে রয়েছে এবং তা বাড়ছে না। তার দাবি—মানুষ এখন মুক্তভাবে মত প্রকাশ করতে পারছে, যা আগের ১৫ বছরে সম্ভব হয়নি।
 
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) খন্দকার মো. মাহাবুবুর রহমান ও জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আনজা কেরস্টেন উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।