ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

“নতুন সার নীতিমালা কার্যকর ২০২৫: ডিলার ইউনিট পুনর্গঠন, সাব-ডিলার ব্যবস্থা বন্ধ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৫:৩৮:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৫:৩৮:১৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫১৮ বার পঠিত
“নতুন সার নীতিমালা কার্যকর ২০২৫: ডিলার ইউনিট পুনর্গঠন, সাব-ডিলার ব্যবস্থা বন্ধ ছবি: সংগৃহীত
কৃষকদের কাছে সার সরবরাহকে আরও সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক করতে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫’ প্রকাশ করেছে কৃষি মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ ফয়সল ইমাম স্বাক্ষরিত এ নীতিমালা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। নতুন কাঠামো অনুযায়ী সার বিতরণে একক নীতিমালা চালু হচ্ছে, যা আগামী ১৬ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।
 
নতুন নীতিমালা অনুযায়ী সার বিতরণ ব্যবস্থায় বিসিআইসি, বিএডিসি ও বেসরকারি আমদানিকারকদের সার বিতরণ একই কাঠামোর অধীনে পরিচালিত হবে। ডিলার ইউনিট—ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশন—প্রতি এলাকায় সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। একই পরিবারে একাধিক ডিলারশিপ নিষিদ্ধ করা এবং অনিয়ন্ত্রিত সাব-ডিলার ও খুচরা বিক্রেতা ব্যবস্থা বাতিল করাই এই নীতিমালার অন্যতম লক্ষ্য।
 
নীতিমালায় বলা হয়েছে, ইউনিয়ন ও পৌরসভায় প্রতি তিনটি ওয়ার্ড মিলিয়ে একটি ডিলার ইউনিট গঠন করা হবে, যেখানে সর্বোচ্চ তিনজন ডিলার দায়িত্ব পাবেন। সিটি কর্পোরেশন এলাকায় কৃষিজমির পরিমাণ ও ফসলের নিবিড়তার ভিত্তিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুপারিশে ডিলার সংখ্যা নির্ধারণ করা হবে। এজন্য সংশ্লিষ্ট জেলার উপপরিচালক জরিপ পরিচালনা করে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাধ্যমে প্রস্তাব জমা দেবেন।
 
ডিলারদের নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিটি ওয়ার্ডে খুচরা বিক্রয় কেন্দ্র স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। সিটি কর্পোরেশন ও পৌরসভায় সুবিধাজনক স্থানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুপারিশ অনুযায়ী খুচরা কেন্দ্র স্থাপন করতে হবে।
২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত সাব-ডিলাররা পূর্বের নিয়মে সার ক্রয়-বিক্রয় করতে পারবেন, তবে এর পর তারা আর কার্যক্রম চালাতে পারবেন না। ডিলারদেরও কৃষক ছাড়া অন্য কোনো খুচরা বিক্রেতার কাছে সার বিক্রি নিষিদ্ধ থাকবে।
 
উপজেলা ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটিকে ১৫ দিনের মধ্যে ইউনিটভিত্তিক ডিলার তালিকা ও দায়িত্ব পুনর্বণ্টন করতে বলা হয়েছে। কোথাও শূন্য ইউনিট থাকলে সেখানে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে এবং একই সঙ্গে নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশ করতে হবে।
নতুন নীতিমালার আওতায় ডিলারদের মধ্যে বিসিআইসি বা বিএডিসি—এই বিভাজন থাকছে না। সকল ডিলার সরকার অনুমোদিত চাহিদা অনুযায়ী ইউরিয়া ও নন–ইউরিয়া সার সমানভাবে বরাদ্দ পাবেন।

নীতিমালাটি কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.moa.gov.bd এ প্রকাশ করা হয়েছে। নীতিমালা সম্পর্কে কোনো প্রশ্ন বা ব্যাখ্যায় অস্পষ্টতা থাকলে কৃষি মন্ত্রণালয়ের ০২-৫৫১০০৩৫১ বা ০২-৫৫১০০৪৯৫ ফোন নম্বরে যোগাযোগ করে জানা যাবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (1)
Md Oliyer Rahman — 11 Jul 2026, 09:47 PM

মেহেদী জাহিদ এন্টারপ্রাইজ সাধুহাটি ঝিনাইদা ফাইলটি কি অবস্থায় আছে কবে কমপ্লিট হবে