ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের শুনানি দশম দিনে, কার্যকর সমাধানের ইঙ্গিত আপিল বিভাগের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১১-২০২৫ ১১:৫৬:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৫ ১১:৫৬:২৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের শুনানি দশম দিনে, কার্যকর সমাধানের ইঙ্গিত আপিল বিভাগের ছবি সংগৃহীত

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা আপিলের দশম দিনের শুনানি আজ আপিল বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে বিএনপি, জামায়াত ও সুজনের আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন করছেন।

এর আগে গত ৬ নভেম্বর রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক শেষ করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেশের সাংবিধানিক কাঠামোর ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। তার মতে, এই পরিস্থিতি সমাজব্যবস্থাকেও ক্ষতিগ্রস্ত করেছে এবং ভোট প্রক্রিয়ায় নানা অস্বাভাবিক ঘটনার জন্ম দিয়েছে।

আজকের শুনানিতে প্রধান বিচারপতি বলেন, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে একটি কার্যকর ও বাস্তবসম্মত সমাধান দিতে চায় আপিল বিভাগ। এ বিষয়ে আপিল বিভাগ পর্যায়ক্রমে পক্ষগুলোর বক্তব্য শুনে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।