ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতার সমর্থকদের বিক্ষোভ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ১১:২৯:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ১১:২৯:০৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতার সমর্থকদের বিক্ষোভ সড়ক অবরোধ
ফটিকছড়িতে উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার এমপি মনোনয়ন না পাওয়ায় তার কর্মী–সমর্থকেরা চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক দীর্ঘ প্রায় দেড়ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাস্তায় টায়ার এবং কাঠ জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন তারা। এসময় নেতাকর্মীরা খণ্ড খণ্ড হয়ে বসে এবং দাঁড়িয়ে মিছিল করতে থাকেন। পরে সন্ধ্যায় নাজিরহাট ঝংকার মোড়েও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাস্তায় অবস্থান নেন বাহারপন্থিরা। ফলে চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
 
বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, কর্নেল আজিম উল্লাহ বাহার দলের ত্যাগী নেতা, তাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে দিয়েছে যা আমরা মানতে পারছি না। এ ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে কর্নেল আজিম উল্লাহ বাহার বলেন, তাদের বিক্ষোভ বা অবরোধের ব্যাপারে আমার কিছু জানা নেই। এটি নেতাকর্মীদের আবেগের বহিঃপ্রকাশ।
 
এ বিষয়ে চট্টগ্রাম–২ ফটিকছড়ি আসনের মনোনয়নপ্রাপ্ত সরওয়ার আলমগীর বলেন, আমরা সবাই দলের মনোনয়নের ব্যাপারে আগে থেকেই ওয়াদাবদ্ধ ছিলাম। ফটিকছড়িতে বিএনপির পক্ষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।