ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ১১:০১:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ১১:০১:৪৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের ছবি: সংগৃহীত
বাংলাদেশে পুলিশ বিভাগের সংস্কারে সহায়তার প্রস্তাব দিয়েছে আয়ারল্যান্ড। জুলাই ২০২৪ গণ-অভ্যুত্থানের পর শুরু হওয়া পুলিশ সংস্কার প্রক্রিয়ায় নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতা ভাগাভাগি করতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
 
বুধবার (৫ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন আয়ারল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কেভিন কেলি এবং নর্দার্ন আয়ারল্যান্ডের প্রথম পুলিশ ন্যায়পাল ব্যারোনেস নুয়ালা ও'লোন। এ সময় তারা বাংলাদেশে পুলিশ বিভাগের জবাবদিহিতা, স্বচ্ছতা ও জনগণের আস্থা পুনর্গঠনে আয়ারল্যান্ডের অভিজ্ঞতা ভাগাভাগি করার প্রস্তাব দেন।
 
ব্যারোনেস ও'লোন ১৯৯৮ সালের ঐতিহাসিক গুড ফ্রাইডে চুক্তির পর সাত বছর নর্দার্ন আয়ারল্যান্ডের পুলিশ ন্যায়পাল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দেশটির সংঘাত-পরবর্তী সময়ের পুলিশ সংস্কার ও জনআস্থা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
 
সাক্ষাৎ শেষে ব্যারোনেস ও'লোন বলেন, “অন্তর্ভুক্তি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে আয়ারল্যান্ডের সংঘাত-পরবর্তী অভিজ্ঞতা বাংলাদেশের জন্য কার্যকর দৃষ্টান্ত হতে পারে। আমরা এখানে টেকসই পরিবর্তনের জন্য বাস্তবসম্মত সময়সীমা নিয়ে আমাদের অভিজ্ঞতা ভাগ করতে এসেছি।”
 
বৈঠকে আয়ারল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের শান্তি ও স্থিতিশীলতা ইউনিটের পরিচালক ফিওন্নুয়ালা গিলসেনান এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুকও উপস্থিত ছিলেন।
 
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আয়ারল্যান্ডের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, “আমাদের চলমান রূপান্তর যেন শান্তিপূর্ণ, গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক থাকে তা নিশ্চিত করতে আয়ারল্যান্ডের সহযোগিতা অত্যন্ত মূল্যবান।”
 
এ সময় বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পড়া রোধে আয়ারল্যান্ডের সহযোগিতা কামনা করেন তিনি।
 
রাষ্ট্রদূত কেভিন কেলি বলেন, “আয়ারল্যান্ড বাংলাদেশে সংস্কার, শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধ জোরদারে দীর্ঘমেয়াদি অংশীদার হিসেবে কাজ করতে আগ্রহী। উভয় দেশই শান্তি, ন্যায়বিচার ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারবদ্ধ।”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।