ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

দায়িত্বে অযোগ্য ঘোষণায় হাইকোর্টের বিচারপতি খুরশীদ আলমকে অপসারণ করলেন রাষ্ট্রপতি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ১০:৫৯:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ১০:৫৯:০০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
দায়িত্বে অযোগ্য ঘোষণায় হাইকোর্টের বিচারপতি খুরশীদ আলমকে অপসারণ করলেন রাষ্ট্রপতি ছবি: সংগৃহীত
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারকে তার পদ থেকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি। দায়িত্ব পালনে অযোগ্য হয়ে পড়ায় সংবিধান অনুযায়ী তাকে অপসারণের সিদ্ধান্ত জানিয়ে বুধবার (৫ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
 
প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্তে বিচারপতি খুরশীদ আলম সরকারের দায়িত্ব পালনের সক্ষমতা প্রশ্নবিদ্ধ প্রমাণিত হওয়ায় সংবিধানের অনুচ্ছেদ ৯৬(৬) অনুযায়ী রাষ্ট্রপতি তাকে পদচ্যুত করেছেন।
 
এর আগে গত ১৬ অক্টোবর হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে। ওই সময় প্রধান বিচারপতি তাদের বেঞ্চ প্রদান স্থগিত করেন। বিচারপতি খুরশীদ আলম ছিলেন সেই তালিকায় অন্তর্ভুক্ত। এর মধ্যে এখন পর্যন্ত ৯ জনকে তালিকা থেকে বাদ দেওয়া হলেও বাকি ৩ জনের বিরুদ্ধে তদন্ত এখনো চলছে।
 
রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে গত বছরের ১৫ অক্টোবর বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে কিছু নাগরিক ও শিক্ষার্থী ‘দলবাজ ও দুর্নীতিবাজ বিচারপতিদের’ পদত্যাগের দাবিতে হাইকোর্ট চত্বর ঘেরাওয়ের ঘোষণা দেন। পরদিন দুপুরে তারা বিক্ষোভ ও মিছিল করেন, যা দেশের বিচারব্যবস্থায় অভূতপূর্ব আলোচনার জন্ম দেয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।