ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

সোনাগাজীতে পরকীয়ায় বাধা, প্রতিবেশী যুবককে কুপিয়ে হত্যা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০৭:৩৯:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০৭:৩৯:০১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
সোনাগাজীতে পরকীয়ায় বাধা, প্রতিবেশী যুবককে কুপিয়ে হত্যা সংগৃহীত ছবি
 

ফেনীর সোনাগাজীতে পরকীয়ায় বাধা দেওয়ার ঘটনায় সুজন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চরদরবেশ ইউনিয়নের চর সাহাভিকারি গ্রামের ফয়সল কলোনিতে এ ঘটনা ঘটে।
 

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পরপরই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত মামুন হোসেনসহ তার স্ত্রী আছমা বেগম, শাশুড়ি লিপি আক্তার এবং আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, জমাদার বাজার এলাকার চা দোকানদার জামশেদ আলমের সঙ্গে মামুনের স্ত্রীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি টের পেয়ে প্রতিবেশী সুজন ওই সম্পর্কের কিছু ছবি ও ভিডিও ধারণ করেন। পরে তিনি এসব নিয়ে রবিবার রাতে মামুনের বাসায় যান। এ সময় ছবি ও ভিডিও প্রকাশের বিষয়ে উভয়পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হলে মামুন, তার স্ত্রী ও শাশুড়ি মিলে ধারালো অস্ত্র দিয়ে সুজনের ওপর হামলা চালান।
 

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সুজনকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
 

পুলিশ জানায়, নিহতের মা রহিমা বেগম বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।