ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের নিরাপত্তা বাহিনীর হাতে মোসাদের ৫০ এজেন্ট আটক, নিহত ২

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ১০:১০:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ১০:১০:৪৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
ইরানের নিরাপত্তা বাহিনীর হাতে মোসাদের ৫০ এজেন্ট আটক, নিহত ২ প্রতীকী ছবি

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে মোসাদের হয়ে কাজ করা ৫০ জনেরও বেশি এজেন্টকে আটক করেছে ইরানি নিরাপত্তা বাহিনী। এ সময় গোলাগুলিতে নিহত হয়েছে আরও দুইজন। মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ঘাঁটির পক্ষ থেকে জানানো হয়, গত দুই সপ্তাহজুড়ে পরিচালিত অভিযানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করা ভাড়াটে সন্ত্রাসী ও গুপ্তচরদের আটক করা হয়। তারা দেশবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত ছিল বলে দাবি করা হয়।

এদিকে একইদিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাজধানী তেহরানের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন, যেগুলো সম্প্রতি ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ১২ দিনব্যাপী যুদ্ধে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন তিনি এবং স্থানীয়দের কাছ থেকে ক্ষয়ক্ষতি ও পুনর্গঠনের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন।

প্রসঙ্গত, গত ১৩ জুন মার্কিন সমর্থনে ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এতে এখন পর্যন্ত ৯৩৫ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১০২ জন নারী ও ৩৮ জন শিশু রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-4

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।