ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সৌদি সফর বাতিল, নেতৃত্বে থাকছেন ড. লুৎফে সিদ্দিকী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ১২:২২:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ১২:২২:১৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সৌদি সফর বাতিল, নেতৃত্বে থাকছেন ড. লুৎফে সিদ্দিকী সংগৃহীত ছবি
 

সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই নাইন) সম্মেলনে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সৌদি আরব সফর বাতিল করা হয়েছে।
 

আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত রিয়াদে অনুষ্ঠেয় এই বৈশ্বিক বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী। বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
 

কর্মকর্তারা জানিয়েছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণে প্রধান উপদেষ্টার সফর স্থগিত করা হয়েছে।
 

উল্লেখ্য, গত জুলাইয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে সৌদি যুবরাজের আমন্ত্রণপত্র ড. ইউনূসের হাতে তুলে দেন। এরপর থেকেই তার রিয়াদ সফর নিয়ে প্রস্তুতি চলছিল।
 

সূত্র জানায়, সফরসূচি চূড়ান্ত করতে ইতোমধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল। তবে রাজনৈতিক অগ্রাধিকার বিবেচনায় সফরটি আপাতত বাতিল করা হয়েছে।
 

ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) সৌদি আরবের অন্যতম বৃহৎ বৈশ্বিক অর্থনৈতিক ফোরাম, যেখানে প্রতিবছর বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী, রাষ্ট্রনেতা ও নীতিনির্ধারকেরা অংশ নেন। এবারের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদল বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে দেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।