ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

মেঘনায় মা ইলিশ রক্ষায় অভিযান, ১০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ ও ১০ জনের কারাদণ্ড

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৯:৩৮:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ১০:০৮:৩৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৬ বার পঠিত
মেঘনায় মা ইলিশ রক্ষায় অভিযান, ১০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ ও ১০ জনের কারাদণ্ড ছবি সংগৃহীত

মুন্সীগঞ্জ সদর উপজেলার মেঘনা নদী ও আশপাশের এলাকায় মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার ভোর থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে প্রায় ১০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৩০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। অভিযানে মাছ ক্রয়-বিক্রয়ে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে আটক করা হয়, যাদের মধ্যে ১০ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয় এবং ২ কিশোরকে সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, সেনাবাহিনীর ক্যাপ্টেন তানজিমুল হাসান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। অভিযানে সেনাবাহিনী, নৌপুলিশ, কোস্টগার্ডসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়। পাশাপাশি উদ্ধার করা নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় জেলার বিভিন্ন নদী ও খালে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।