ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

চান্দগাঁও ও বাঁশখালীতে কোস্ট গার্ডের হাতে ১৬ জন আটক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ০৯:৩৯:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ০৯:৩৯:৪৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
চান্দগাঁও ও বাঁশখালীতে কোস্ট গার্ডের হাতে ১৬ জন আটক আটককৃত আসামী
চট্টগ্রামের চান্দগাঁও ও বাঁশখালীতে পৃথক অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫টি ড্রেজার সংযুক্ত বাল্কহেডসহ ১৬ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
 
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের সদস্যরা চান্দগাঁও থানাধীন কালুরঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৩টি ড্রেজার সংযুক্ত বাল্কহেডসহ ১১ জনকে আটক করা হয়।
 
একইদিন দুপুর ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন সাংগুর সদস্যরা বাঁশখালী থানাধীন সাঙ্গু নদীর মোহনায় আরেকটি অভিযান পরিচালনা করে। সেখান থেকে ২টি ড্রেজার সংযুক্ত বাল্কহেডসহ আরও ৫ জনকে আটক করা হয়।
 
জব্দকৃত বাল্কহেড ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যথাক্রমে সদরঘাট নৌ থানা এবং আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।
 
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, বালুখেকোদের হাত থেকে ফসলি জমি ও জনবসতি রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।