ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা শিক্ষার্থীদের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ০৮:১৬:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ০৮:১৬:৫২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা শিক্ষার্থীদের

দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে প্রকৌশল শিক্ষার্থীরা। তারা বলছে, সরকার কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আন্দোলন আরও কঠোর রূপ নেবে।
 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয়ের সামনে মিছিল শেষে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। সেখানে তারা তিনটি দাবি তুলে ধরেন— ৩৩ শতাংশ পদোন্নতি কোটা বাতিল, টেকনিক্যাল গ্রেড উচ্চতর যোগ্য প্রার্থীদের জন্য উন্মুক্তকরণ এবং বিএসসি ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবে না।
 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত সারাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শাটডাউন কর্মসূচি চলবে। পাশাপাশি বিভাগীয় পর্যায়ে সমাবেশ, সপ্তাহব্যাপী কর্মসূচি এবং সর্বশেষ কেন্দ্রীয় জাতীয় সমাবেশের উদ্যোগ নেওয়া হবে বলেও তারা জানায়।
 

সংবাদ সম্মেলনে প্রকৌশলী অধিকার পরিষদের উপদেষ্টা মাহমুদুর রহমান শহিদ বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন্স ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) অনুযায়ী শুধু চাকরির অভিজ্ঞতা দিয়ে ডিপ্লোমা ডিগ্রিধারীদের বিএসসি সমমান ঘোষণা করা সম্ভব নয়। এটি একটি বৈশ্বিক মানদণ্ড, যা অনুসরণ করা জরুরি।
 

এর আগে বুধবার (২৭ আগস্ট) শিক্ষার্থীরা ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে অবস্থান নিলে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে পুলিশের বাধা এবং ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড এবং জলকামান ব্যবহার করলে অনেক শিক্ষার্থী ও কয়েকজন সাংবাদিক আহত হন।
 

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলন শুরু হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।