বরিশালের বরগুনায় ডেঙ্গুতে নারীর মৃত্যু, আক্রান্ত বাড়ছে উদ্বেগজনক হারে
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০১:০৫:৫৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০২:০৭:০২ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২৩ বার পঠিত
গত ২৪ ঘণ্টায় বরগুনা জেলা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাবেয়া (১০০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় বরগুনা জেলা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাবেয়া (১০০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে বিভাগের ছয় জেলার হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩ হাজার ৮০৫ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪২০ জন রোগী। বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৯ জনের, যার মধ্যে বরগুনাতেই প্রাণ হারিয়েছেন ৬ জন। আক্রান্তের সংখ্যাও সবচেয়ে বেশি বরগুনাতেই—মোট ২ হাজার ৩২৩ জন। ডেঙ্গুর এই ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে উদ্বেগ জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, “চিকিৎসার চেয়ে প্রতিরোধই জরুরি। সামর্থ্যের বাইরে পরিস্থিতি চলে গেলে নিয়ন্ত্রণ কঠিন হয়ে যাবে।” তিনি সবাইকে বাড়ির চারপাশ পরিষ্কার রাখার ও মশার কামড় থেকে সুরক্ষা নেওয়ার আহ্বান জানান।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর