ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফরে আলোচনায় বাণিজ্য, অর্থনীতি ও ১৯৭১ প্রসঙ্গ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ১০:১৩:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ১০:১৮:১৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফরে আলোচনায় বাণিজ্য, অর্থনীতি ও ১৯৭১ প্রসঙ্গ ছবি সংগৃহীত

এক যুগের বেশি সময় পর বাংলাদেশ সফরে এসেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। তিন দিনের এ সফরে তিনি অন্তর্বর্তী সরকারের সদস্যদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করছেন।

তার সফরে বিশেষ গুরুত্ব পাচ্ছে বাণিজ্য, অর্থনীতি ও রাজনৈতিক সহযোগিতা, তবে পাশাপাশি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গণহত্যা এবং পাকিস্তানের ক্ষমা প্রার্থনার দাবি নিয়েও আলোচনার বিষয় উঠে আসছে।

শনিবার (২৩ আগস্ট) ঢাকায় পৌঁছেই ইসহাক দার বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাদের সঙ্গে বৈঠক করেন। বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলা হয়নি, তবে রবিবার সন্ধ্যায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে।
 

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো অনুকূল পরিবেশে দ্রুত নিষ্পত্তি করতে হবে। অন্যদিকে এনসিপি বলেছে, বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক এগিয়ে নিতে হলে ১৯৭১ সালের ইস্যুকে সরাসরি মোকাবিলা করতে হবে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, এ সফরে ছয়টি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) সই হতে পারে। এর মধ্যে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা বিলোপ, বাণিজ্য বিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনসহ অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক চুক্তি রয়েছে।
 

বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে সীমিত থাকা ঢাকা-ইসলামাবাদ সম্পর্কের ক্ষেত্রে এ সফরকে “ঐতিহাসিক” বলে উল্লেখ করছে পাকিস্তান। বাংলাদেশের কূটনৈতিক মহলও মনে করছে, উচ্চ পর্যায়ের সফর দুই দেশের সম্পর্কে নতুন গতি আনতে পারে। তবে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির মনে করিয়ে দিয়েছেন, “দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে চাইলে পাকিস্তানকে অবশ্যই ১৯৭১ সালের গণহত্যার দায় স্বীকার করতে হবে এবং সে বিষয়ে সুস্পষ্ট অবস্থান নিতে হবে।”
 

উল্লেখ্য, সর্বশেষ ২০১২ সালে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার ঢাকা সফর করেছিলেন। এরপর দীর্ঘ সময় দুই দেশের সম্পর্ক সীমিত পর্যায়ে থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সম্পর্ক পুনরায় সক্রিয় হওয়ার ইঙ্গিত মিলছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।