ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

রবির নতুন সিইও জিয়াদ সাতারা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০৭:২৬:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০৭:২৯:৩৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
রবির নতুন সিইও জিয়াদ সাতারা রবির নতুন সিইও জিয়াদ সাতারা
বেসরকারি মোবাইল অপারেটর রবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী পরিচালক (সিইও) পদে জিয়াদ সাতারাকে নিয়োগ দিয়েছে কোম্পানিটি ব্যবস্থাপনা পর্ষদ। আগামী ১ সেপ্টেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হবে। সোমবার রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, জিয়াদ দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত রবির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) এম রিয়াজ রশীদ ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নিয়োগ পাওয়া জিয়াদ সাতারা বাংলাদেশ, জর্ডান, ইতালি ও কম্বোডিয়াসহ বিভিন্ন দেশের টেলিযোগাযোগ খাতে ৩০ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছেন। তিনি মোবাইল, ব্রডব্যান্ড ও ফিক্সড-লাইন সেবা খাতে উদ্ভাবন, বাণিজ্যিক উৎকর্ষ ও প্রযুক্তিনির্ভর রূপান্তরের মাধ্যমে দীর্ঘদিন সাফল্যের সঙ্গে কাজ করেছেন। জর্ডানে জন্ম নেওয়া কানাডার নাগরিক জিয়াদ সাতারা বুদাপেস্ট বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন বলে তার লিংকড ইন প্রোফাইলে উল্লেখ করেছে।

রবির বিজ্ঞপ্তিতে বলা হয়, জিয়াদ ইতালির উইন্ড টেলিকমিউনিকেশনে চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ঢাকায় বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হন। পরে সাত বছর জর্ডানের শীর্ষস্থানীয় মোবাইল নেটওয়ার্ক অপারেটর উমনিয়াহ’র সিইও ছিলেন তিনি। সবশেষ তিনি কম্বোডিয়ার স্মার্ট আজিয়াটাতে সিইও হিসেবে দায়িত্ব পালন করেন।

রবি আজিয়াটা পিএলসিতে জিয়াদ সাতারাকে স্বাগত জানিয়ে রবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান থায়াপরান সাঙ্গারাপিল্লাই বলেন, আমরা বিশ্বাস করি, জিয়াদ সাতারার নেতৃত্বে রবি বাজারে তার অবস্থান আরও সুদৃঢ় করবে এবং পরিকল্পনা অনুযায়ী রবির উন্নতর সেবা, সেই সঙ্গে নতুন নতুন উদ্ভাবন, টেকসই প্রবৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।