ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

উত্তরায় র‌্যাব পরিচয়ে কোটি টাকা ছিনতাই: গ্রেফতার ৫, উদ্ধার নগদ অর্থ ও গাড়ি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০৬:৩৯:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০৬:৪৫:১০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
উত্তরায় র‌্যাব পরিচয়ে কোটি টাকা ছিনতাই: গ্রেফতার ৫, উদ্ধার নগদ অর্থ ও গাড়ি

রাজধানীর উত্তরা এলাকায় র‌্যাব পরিচয়ে সংঘটিত চাঞ্চল্যকর কোটি টাকার ছিনতাইয়ের ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া নগদ অর্থের একটি অংশ ও ব্যবহৃত হাইস গাড়িও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) বিষয়টি নিশ্চিত করেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মুহিদুল ইসলাম। তিনি জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং ছিনতাইয়ে ব্যবহৃত গাড়ির নম্বর শনাক্তের মাধ্যমে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে গ্রেফতারদের পরিচয় প্রকাশ করা হয়নি।

এ ঘটনায় বিস্তারিত জানাতে আজ ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কী ঘটেছিল?

গত শনিবার (১৪ জুন) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের একটি বাসা থেকে নগদের স্থানীয় ডিস্ট্রিবিউটর অফিসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল খালেক নয়নের নির্দেশে চারজন কর্মী দুটি মোটরসাইকেলে করে ১ কোটি ২২ লাখ ৯৮ হাজার টাকা নিয়ে রওনা দেন। তারা যাচ্ছিলেন ১৩ নম্বর রোডের ৪৯ নম্বর বাসায়, যেখানে অবস্থিত নগদের উত্তরা ডিস্ট্রিবিউটর অফিস।

তবে পথে ১৩ নম্বর রোডের ৩৭ নম্বর বাসার সামনে আগে থেকে ওঁত পেতে থাকা কালো রঙের একটি হাইস মাইক্রোবাস এসে তাদের গতিরোধ করে। গাড়ি থেকে র‌্যাব লেখা কালো কটি পরিহিত ৮-১০ জন অস্ত্রধারী নামেন এবং নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে অস্ত্রের মুখে চারজন কর্মীকে জিম্মি করে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। তিনজনকে গাড়িতে তুলে নেওয়া হলেও একজন পালিয়ে যেতে সক্ষম হন। তার কাছে থাকা ব্যাগে ছিল মাত্র ১ লাখ ৯৮ হাজার টাকা।

পুলিশ জানায়, ছিনতাই হওয়া অর্থ ছিল নগদের তুরাগ ও উত্তরা ডিস্ট্রিবিউটর অফিসের দৈনিক কালেকশনের অংশ। ঘটনার পরপরই উত্তরা পশ্চিম থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও র‍্যাব যৌথ তদন্ত শুরু করে।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয় নগদের উত্তরা অফিসের ম্যানেজার রিয়াজুল ইসলাম, সুপারভাইজার সঞ্জয় কুমার, কর্মকর্তা ওমর আহমেদ এবং তুরাগ অফিসের ম্যানেজার মাসুদুর রহমানকে। মামলার বাদী আব্দুর রহমানকেও ডিবি পুলিশ ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।

ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : jewel

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।