চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করবে ইসি
- আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০১:১৬:২৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০১:১৭:২৮ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫২ বার পঠিত
ছবি সংগৃহীত
চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এ তথ্য জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।
তিনি বলেন, ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানো হচ্ছে না, তবে তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র রাখা হবে। এছাড়া একটি বুথে আগে যেখানে ৫০০ ভোটার ছিলেন, সেখানে এবার ৬০০ ভোটার রাখার পরিকল্পনা রয়েছে।
ইসি সচিব আরও জানান, ২২টি রাজনৈতিক দলের বিষয়ে তদন্তের জন্য মাঠপর্যায়ে চিঠি পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাৎক্ষণিক কোনো উদ্বেগের কারণ নেই বলেও তিনি মন্তব্য করেন।
এছাড়া সীমানা নির্ধারণ নিয়ে তিনি বলেন, ৮২টি আসনের শুনানি আগামী ২৪ আগস্ট থেকে শুরু হবে এবং টানা চার দিন ধরে চলবে। এর পরই পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।