ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি

আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে বাংলাদেশে নতুন তৎপরতা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০১:২৭:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০১:২৭:৫৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে বাংলাদেশে নতুন তৎপরতা ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার প্রচেষ্টা জোরদার করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, দেশের অর্থনৈতিক সক্ষমতা ও কৌশলগত অবস্থান আসিয়ানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে।
 

মালয়েশিয়া সফরকালে দেশটির জাতীয় সংবাদ সংস্থা বারনামা’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ১৭ কোটিরও বেশি জনসংখ্যা বাংলাদেশকে একটি বৃহৎ বাজারে পরিণত করেছে, যা আসিয়ান শিল্পক্ষেত্রে দক্ষ জনশক্তি যোগাতে সক্ষম। একই সঙ্গে দেশের অনাবিষ্কৃত অর্থনৈতিক খাতগুলো যৌথ বিনিয়োগ ও প্রবৃদ্ধির সুযোগ তৈরি করছে।
 

ড. ইউনূস উল্লেখ করেন, বিশেষ করে গভীর সমুদ্রের মৎস্য আহরণে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে যৌথ উদ্যোগ নেওয়া যেতে পারে, কারণ উভয় দেশ একই সমুদ্র ভাগাভাগি করছে। তিনি আরও জানান, বিনিয়োগের এমন অনেক খাত রয়েছে, যা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সহজে এগিয়ে নেওয়া সম্ভব।
 

গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির উদ্যোগ নতুন গতি পেয়েছে। সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও আসিয়ানের বর্তমান চেয়ার আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকেও এ প্রসঙ্গে আলোচনা হয়েছে। আনোয়ার ইব্রাহিম ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বলে জানান ড. ইউনূস।
 

তবে তিনি স্বীকার করেন, এ উদ্যোগে আসিয়ানের কিছু সদস্য রাষ্ট্র আপত্তি তুলতে পারে। তার ভাষায়, “এতে সময় লাগবে, কিন্তু আমরা পিছু হটব না। আমরা প্রতিবেশী দেশ, আমাদের যৌক্তিক দাবি রয়েছে।”
 

বাংলাদেশ ২০০৭ সাল থেকে আসিয়ানের ‘ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কো-অপারেশন’-এর সদস্য এবং আসিয়ান রিজিওনাল ফোরামের অংশগ্রহণকারী। ২০১৩ সালে দেশটি প্রথম আসিয়ানে রাষ্ট্রদূত নিয়োগ দেয় এবং ২০১৪ সালে ঢাকায় আসিয়ান কমিটি গঠন করে।
 

বর্তমানে আসিয়ানের সদস্য দেশ সংখ্যা ১০—ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম।
 

বাংলাদেশ ও আসিয়ানের মধ্যে বাণিজ্যও ক্রমশ বাড়ছে। ২০২৩-২৪ অর্থবছরে দুই পক্ষের মধ্যে বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ৬ দশমিক ১৬ বিলিয়ন মার্কিন ডলার। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে বাংলাদেশ বর্তমানে এশিয়া-প্রশান্ত অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ অংশীদার। বিশ্বে জিডিপির আকারে বাংলাদেশের অবস্থান ৩৫তম এবং ক্রয়ক্ষমতার ভিত্তিতে ২৫তম স্থানে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।