ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

বাংলাদেশের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করলেন ঢাকার ফিলিস্তিনি রাষ্ট্রদূত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৯:৪৩:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৯:৪৩:৩০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
বাংলাদেশের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করলেন ঢাকার ফিলিস্তিনি রাষ্ট্রদূত রোববার (১৭ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রমাদান। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক
বাংলাদেশের জনগণ ও সরকারের অব্যাহত সমর্থনের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রমাদান। রোববার (১৭ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠককালে তিনি এ অনুভূতি ব্যক্ত করেন।
 
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত গাজার চলমান মানবিক সংকটের কথা তুলে ধরে জানান, খাদ্য ও ওষুধের ঘাটতিতে স্থানীয় জনগণ বিশেষত শিশুরা ভয়াবহ দুর্ভোগে আছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ সরকার এবং সাধারণ মানুষ ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে, অর্থ ও মানবিক সহায়তা পাঠাচ্ছে, যা তাদের জনগণ কৃতজ্ঞতার সঙ্গে উপলব্ধি করছে।
 
রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ সরকার ইসরায়েলের তথাকথিত "গ্রেটার ইসরায়েল" মানচিত্রের বিরোধিতায় আন্তর্জাতিক মহলে যে অবস্থান নিয়েছে, তা ফিলিস্তিনি জনগণের সংগ্রামে বিশেষ শক্তি যোগাচ্ছে। পাশাপাশি তিনি বাংলাদেশকে ফিলিস্তিনি পণ্য আমদানি বৃদ্ধির আহ্বান জানান।
 
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে রয়েছে এবং সরকারও এ সমর্থন অব্যাহত রাখবে। ইউনূস আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে শিগগিরই একটি কার্যকর দ্বি-রাষ্ট্র সমাধান প্রতিষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।