ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

কাশ্মীরে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, প্রাণহানি অন্তত ৩৪

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ০৭:৩৪:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ০৭:৩৪:২৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
কাশ্মীরে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, প্রাণহানি অন্তত ৩৪ ছবিঃ সংগৃহীত

ভারতশাসিত কাশ্মীরের হিমালয় অঞ্চলে ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ক্লাউডবার্স্টে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ জানায়, পাহাড়ি কিশতওয়ার জেলায় এ দুর্ঘটনা ঘটে, যা চলতি মাসে ভারতে দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।
 

কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক বিবৃতিতে এ ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে মন্তব্য করেন। জেলা প্রশাসক পঙ্কজ কুমার শর্মা জানান, নিহতদের মরদেহ উদ্ধারের পাশাপাশি আহত ৩৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে নিখোঁজদের সন্ধান অব্যাহত রয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
 

আহতদের স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়ার সময় কৌতূহলী মানুষ ভিড় জমায়। পার্শ্ববর্তী আথইল গ্রামের বাসিন্দা সুশীল কুমার বলেন, তিনি নিজ চোখে অন্তত ১৫ জনের মরদেহ হাসপাতালে পৌঁছাতে দেখেছেন।
 

বৈরী আবহাওয়া ও অবকাঠামোগত ক্ষতির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। কয়েক দিনের তীব্র ঝড়-বৃষ্টিতে সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্রীনগর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের দুর্গম এই এলাকায় পৌঁছাতে উদ্ধারকর্মীদের সময় লাগছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।