ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

আজ শুক্রবার, ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস থাকবে না টানা ১৬ ঘণ্টা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ০৭:৩৪:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ০৭:৩৪:০৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
আজ শুক্রবার, ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস থাকবে না টানা ১৬ ঘণ্টা ছবি সংগৃহীত

শুক্রবার (১৫ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত রাজধানী ঢাকা জেলা ও আশপাশের বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিতাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই দিন সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত টানা ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে ঢাকা ইপিজেড, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া এবং দেওয়ান ইদ্রিস সড়কের আশপাশের এলাকাগুলো সরাসরি প্রভাবিত হবে। পাশাপাশি অন্যান্য নিকটবর্তী অঞ্চলে গ্যাসের চাপ কমে যেতে পারে।

কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, চলমান উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে নিতে এই ধরনের পাইপলাইন স্থানান্তর কার্যক্রম জরুরি হয়ে পড়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।